চিলি ও কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনা দলে ফিরলেন মেসি

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আন্তর্জাতিক বিরতিতে চিলি ও কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচগুলোকে সামনে রেখে ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন লিওনেল স্কালোনি।যেখানে ফিরেছেন অধিনায়ক লিওনেল মেসি। চোট কাটিয়ে পুরোপুরি ফিট হয়েই খেলবেন তিনি।

আগের ম্যাচগুলোতে মেসির অনুপুস্থিতিতেও দল অবশ্য দুর্দান্ত ছিলো। শক্তিশালী দুই দল উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে জয় নিয়ে নিশ্চিত করেছে বিশ্বকাপ। মেসি ছাড়াও ঘোষিত দলে জায়গা পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা ফরোয়ার্ড আলেহান্দ্রো গার্নাচো। ১৯ বছর বয়সী এই তারকাকে দলে নেওয়ার কারণ হিসেবে কোচ স্কালোনি বলেছেন, ‘সে প্রতিভাবান এবং দলের হয়ে নতুন কিছু বয়ে নিয়ে আনতে পারে। ’

এদিকে নিষেধাজ্ঞার কারণে দলে নেই অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি এবং মিডফিল্ডার এনসো ফের্নান্দেস ও পারেদেস। ইনজুরির কারণে স্কোয়াডের বাইরে রয়েছেন পাওলো দিবালা ও গনসালো মন্তিয়েলও।  

আগামী ৫ জুন দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর ১০ জুন নিজেদের ঘরের মাঠ বুয়েনস আইরেসে কলম্বিয়ার মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা। কলম্বিয়া আপাতত রয়েছে ছয় নম্বরে। আর তলানিতে অবস্থান চিলির। ১৪ ম্যাচে ১০টি জয় ও ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা।

২৮ সদস্যের আর্জেন্টিনা দল

  • গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেস, হেরেনিমো রুলি, ওয়াল্তার বেনিতেস।
  • ডিফেন্ডার: নাহুয়েল মলিনা, হুয়ান ফয়েথ, ক্রিস্তিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো, ভালেনতিন বারকো।
  • মিডফিল্ডার: আলেক্সিস মাক আলিস্তার, লেয়ান্দ্রো পারেদেস, নিকোলাস দমিঙ্গেস, এসকিয়েল পালাসিওস, রদ্রিগো দে পল, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো, এনসো ফের্নান্দেস।
  • ফরোয়ার্ড: লিওনেল মেসি, নিকো পাস, হুলিয়ান আলভারেস, লাওতারো মার্তিনেস, নিকোলাস গঞ্জালেস, ভালেনতিন কাস্তেলানোস, আলেহান্দ্রো গারনাচো, গিলিয়ানো সিমিওনে, আনহেল কোরেয়া।

  • Related Posts

    ঢাকায় বৃষ্টি কমতে পারে দুপুরে, দিনভর মেঘলা থাকবে আকাশ

    সকাল থেকে ঢাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আজ বুধবার দুপুর ১২টার দিকে কমে আসতে পারে। এরপর বিরতি দিয়ে বিকেল কিংবা সন্ধ্যায় ফের শুরু হতে পারে। বুধবার (২৯ এপ্রিল) সকালে…

    Continue reading
    সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

    দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অফিস। বুধবার (২৯ এপ্রিল) আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের…

    Continue reading

    ঢাকায় বৃষ্টি কমতে পারে দুপুরে, দিনভর মেঘলা থাকবে আকাশ

    ঢাকায় বৃষ্টি কমতে পারে দুপুরে, দিনভর মেঘলা থাকবে আকাশ

    সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

    সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

    পশ্চিমবঙ্গে টানটান উত্তেজনার মধ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু

    পশ্চিমবঙ্গে টানটান উত্তেজনার মধ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু

    সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকাসহ ২০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

    সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকাসহ ২০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

    দ্বিতীয় টি-টোয়েন্টি আজ বাংলাদেশের সিরিজ জয়ের অপেক্ষা বাড়াতে পারে বৃষ্টি

    দ্বিতীয় টি-টোয়েন্টি আজ বাংলাদেশের সিরিজ জয়ের অপেক্ষা বাড়াতে পারে বৃষ্টি

    উচ্চারণ নিয়ে সমালোচনার মুখে সাই পল্লবী

    উচ্চারণ নিয়ে সমালোচনার মুখে সাই পল্লবী

    লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল মাল্টিপল ডিস্ট্রিক্ট – ২০ এর বার্ষিক কনভেনশন ২০২৬ সম্পন্ন

    লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল মাল্টিপল ডিস্ট্রিক্ট – ২০ এর বার্ষিক কনভেনশন ২০২৬ সম্পন্ন

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা