আটকে আছে ‘থান্ডারবোল্টস’ মুক্তি, ক্ষোভে হামলার হুমকি দর্শকের!

দেশে মার্ভেল মুভি ভক্তরা অপেক্ষায় রয়েছেন বিশ্বব্যাপী জনপ্রিয় সিনেমা ‘থান্ডারবোল্টস’র। কিন্তু দেশের সর্বাধুনিক মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্স এখনও নিজেদের ঘোষিত তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি দিতে পারেনি সিনেমাটি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন হলিউডের মার্ভেল সিনেপ্রেমী দেশী ভক্তরা। অনেকে আবার সিনেমা হলে দিয়েছেন হামলার হুমকিও।

দুই সিনেমার পাশাপাশি শো চলছে ঈদে মুক্তি পাওয়া দেশীয় সিনেমারও। কিন্তু  সিনেমাগুলো নিয়ে হতাশা প্রকাশ করছেন ভক্তরা।

বৃহস্পতিবার (১৫ মে) স্টার সিনেপ্লেক্সের অফিশিয়াল ফেসবুক পেজে ফুটে উঠে ভক্তদের ক্ষোভের দৃশ্য। ওই দিন স্টার সিনেপ্লেক্সের অফিশিয়াল ফেসবুক পেজ ‘মাইনক্রাফট’, ‘জয়া আর শারমিন’সহ একাধিক দেশীয় সিনেমার পোস্টার আপলোড দিয়ে জানায়, সিনেমাগুলো ১৬ মে থেকে ২২ মে পর্যন্ত চলবে।

স্টার সিনেপ্লেক্সের এমন পোস্টের পরই ক্ষোভে ফেটে পড়ে দর্শক। মন্তব্যের ঘরে নেটিজেনরা জানান, সিনেপ্লেক্সে দেশীয় সিনেমা আর দেখতে চান না তারা।  বরং হলিউডে মুক্তি পাওয়া সিনেমাগুলো একই দিনে দেশের প্রেক্ষাগৃহে উপভোগ করতে চান। 

গত ২ মে মুক্তি পাওয়া ‘থান্ডারবোল্টস’ এখনও দেশীয় হলে মুক্তি না পাওয়ার হতাশা প্রকাশ করে অনেকে স্টার সিনেপ্লেক্সকে বয়কটেরও ডাক দেন। অনেক ভক্ত আবার ২৫ জুলাই মুক্তির অপেক্ষায় থাকা ‘দ্য ফ্যান্টাস্টিক ফোর’, ‘সুপারম্যান’ এবং ২০২৬ সালে মুক্তির অপেক্ষায় থাকা ‘অ্যাভেঞ্জারস: ডুমসডে’ নিয়ে হুমকি দেন স্টার সিনেপ্লেক্সকে। সিনেমা তিনটি বিশ্বব্যাপী মুক্তির দিনই যদি দেশে মুক্তি দেয়া না হয় তবে দর্শকরা স্টার সিনেপ্লেক্সে হামলা চালাবে এমন হুমকিও দেন হলিউড সিনেপ্রেমী ভক্তরা।

এ প্রসঙ্গে স্টার সিনেপ্লেক্সের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. খালেদ শাম্মির সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি সময় সংবাদকে বলেন,

‘থান্ডারবোল্টস’ সিনেমা হলে মুক্তি দেয়ার এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। বিদেশি সিনেমা মুক্তি দেয়ার কিছু প্রক্রিয়া রয়েছে। সেসব প্রক্রিয়া শেষ হলে শিগগিরই ‘থান্ডারবোল্টস’ মুক্তি দেয়া হবে।

প্রেক্ষাগৃহে ‘থান্ডারবোল্টস’ দেরিতে মুক্তি দেয়া প্রসঙ্গে স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা (মিডিয়া ম্যানেজার) মেজবাহ উদ্দিন আহমেদও সময় সংবাদকে জানান একই কারণ। বলেন,

বিদেশি সিনেমাগুলো আসলে কিছু প্রক্রিয়া পেরিয়েই সিনেমা হলে মুক্তি দেয়া হয়। আশা করি, প্রক্রিয়া শেষ হলেই সময় মতো হলে ‘থান্ডারবোল্টস’মুক্তি দিতে পারবো।

বিদেশি সিনেমা হলে মুক্তি না দেয়ার জন্য কোনো বাধা বা সরকারিভাবে কোনো চাপ রয়েছে কি না, এমন বিষয় জানতে চাইলে মেজবাহ বলেন,

বিদেশি সিনেমা বলে প্রেক্ষাগৃহে হলিউডের সিনেমা মুক্তি দিতে পারছি না, সরকারি কিংবা অন্য কোনো চাপ আছে, বিষয়টা এমন নয়। আসলে বিদেশের সিনেমাগুলো দেশীয় হলে মুক্তি দিতে হলে কিছু প্রক্রিয়ার মধ্যে যেতে হয়। সে প্রক্রিয়ার কারণেই ‘থান্ডারবোল্টস’ হলে মুক্তি দিতে দেরি

এদিকে হলিউডের আলোচিত সিনেমা ‘ফাইনাল ডেস্টিনেশন ব্লাডলাইন’ মুক্তি পাচ্ছে আজ ১৬ মে। অন্যদিকে আগামী ২৩ মে মুক্তি পাচ্ছে টম ক্রজ অভিনীত জনপ্রিয় সিনেমা ‘মিশন ইমপসিবল: দ্য ফাইনাল রিকোনিং’। এ দুটি সিনেমাও হলিউডে মুক্তির পর দেশের প্রেক্ষাগৃহে ক্রমান্বয়ে প্রদর্শিত হবে। ‘দ্য ফ্যান্টাস্টিক ফোর’, ‘সুপারম্যান’,‘অ্যাভেঞ্জারস: ডুমসডে’ও একে একে হলে মুক্তি দেয়ার আশা প্রকাশ করে স্টার সিনেপ্লেক্স।

  • Related Posts

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা দেওয়ার কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের প্রশ্নের…

    Continue reading
    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরান বর্তমানে ‘ভেঙে পড়ার অবস্থায়’ রয়েছে এবং নেতৃত্ব সংকট মোকাবিলার…

    Continue reading

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১