মালদ্বীপের উন্নয়নে গুরুত্বপূর্ণ অংশীদার প্রবাসী বাংলাদেশিরা

মালদ্বীপের অর্থনীতি ও অবকাঠামো উন্নয়নে প্রবাসী বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ অংশীদার বলে উল্লেখ করেন দেশটির অর্থ ও পরিকল্পনামন্ত্রী মুসা জামির।

মঙ্গলবার (১৩ মে) বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত মালদ্বীপের ক্রসরোড রিসোর্টে বাংলাদেশের ৫৪তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে অংশ নিয়ে এই মন্তব্য করেন এই মন্ত্রী। 

মালদ্বীপ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও দেশটিতে অবস্থানরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনৈতিক মিশনের প্রতিনিধিসহ অসংখ্য প্রবাসী বাংলাদেশি অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও মালদ্বীপের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর কাটা হয় কেক। এরপর বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনার ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য দেন মালদ্বীপে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ। বক্তব্যে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সর্বস্তরের মানুষের ত্যাগের কথা স্মরণের পাশাপাশি মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

দুই দেশের শান্তি ও সংস্কৃতির বন্ধন অভিন্ন উল্লেখ করে হাইকমিশনার বলেন, স্বাধীনতার ৫৪ বছরে দক্ষিণ এশিয়ার একটি গতিশীল অর্থনীতির দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। দারিদ্র্য, বিশ্বশান্তি রক্ষা, শিক্ষা, নারী ক্ষমতায়ন, ডিজিটাল উদ্ভাবন, অবকাঠামো উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

হাইকমিশনার রোহিঙ্গা সংকট মোকাবেলায় মালদ্বীপের ভূমিকার প্রশংসা করেন এবং রোহিঙ্গাদের তাদের নিজ দেশের ফেরার ব্যাপারে সব দেশের সহযোগিতা কামনা করেন।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!