৭০ বছর বয়সে কান চলচ্চিত্র উৎসবে অনুপম খের

এবার ভারত-পাক উত্তপ্ত পরিবেশে কানের লাল গালিচায় ভারতীয় তারকাদের খুব একটা দেখা যাচ্ছে না। যদিও বাহারি সাজপোশাকে কানে নিয়ে এরই মধ্যে উর্বশী রাউতেলা আলোচিত সমালোচিত হয়েছেন। এদিকে হেয়ারস্টাইলিংয়ে স্বর্ণযুগের নায়িকা মধুবালা, বৈজয়ন্তীবালা, ওয়াহিদা রহমান থেকে শুরু করে রেখা-শ্রীদেবীকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে নজর কেড়েছেন ‘লাপাতা লেডিজ’র ফুলকুমারী নীতাংশী গোয়েল।

ভারতীয় শোবিজের নবীন প্রজন্মের সদস্যদের পাশাপাশি কানের কার্পেটে হাজির ৭০ বছর বয়সের অনুপম খের। পরনে কালো কোর্ট-প্যান্ট-বো। লাল গালিচায় দাঁড়িয়ে পশ্চিমী বিনোদন অঙ্গনের ফটো সাংবাদিকদের উদ্দেশে হাত নেড়ে, চুমু ছুড়ে অভিবাদন জানালেন বলিউডের প্রবীণ অভিনেতা। ‘তানভি দ্য গ্রেট’ সিনেমাটির স্ক্রিনিংয়ের সুবাদেই কান চলচ্চিত্র উৎসবে অভিষেকের সুযোগ পেলেন অনুপম খের। শুধু তাই নয়, কানের রেড কার্পেটে হেঁটে নিজের শিকড়ের জয়গানও গাইলেন।

ইনস্টাগ্রামে প্রবীণ অভিনেতার শেয়ার করা ভিডিওতে দেখা গেল তিনি আইকনিক প্রেক্ষাগৃহ ‘টু প্রসিকিউটর’র গর্ভগৃহে দাঁড়িয়ে রয়েছেন। সেখান থেকেই তিনি বললেন, ‘আমি হিন্দি মাধ্যমে পড়াশোনা করেছি। আর এই কথাটা সবার কাছে বলে বেড়াই। কারণ আপনার ব্যাকগ্রাউন্ড কী? সেটা বড় কথা নয়। নিজের শিকড়কে আঁকড়ে রেখেও স্বপ্নপূরণ করা যায় কিংবা জীবনে সাফল্যের মুখ দেখা যায়। এটাই আসল কথা।’

আগামী ১৭ মে কানের অলিম্পিয়া ২ থিয়েটারে দেখানো হবে অনুপম খের অভিনীত ‘তানভি দ্য গ্রেট’। তার আগেই কানের পৌঁছে ৭০ বছর বয়সী বলিউড অভিনেতার মন্তব্য, ‘সৎভাবে কঠোর পরিশ্রম করলে আর ইতিবাচক মনোভাব থাকলে সাফল্য ধরা দিতে বাধ্য।’

  • Related Posts

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা দেওয়ার কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের প্রশ্নের…

    Continue reading
    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরান বর্তমানে ‘ভেঙে পড়ার অবস্থায়’ রয়েছে এবং নেতৃত্ব সংকট মোকাবিলার…

    Continue reading

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১