মালয়েশিয়ায় ভুয়া ওয়ার্ক পারমিট তৈরি করায় বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় বাসায় বসেই কম্পিউটার ব্যবহার করে অনথিভুক্ত প্রবাসীদের জন্য ভুয়া ওয়ার্ক পারমিট তৈরি করতেন এক বাংলাদেশি। গত ৬ মাস ধরে অবৈধ এই কাজ করে আসছিলেন তিনি। এভাবে আয় করেন ৫০ হাজার মালয় রিঙ্গিত (যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ লাখ)। অবশেষে তাকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।

বুধবার (১৪ মে) মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক জাকারিয়া শাবান এক বিবৃতিতে ওই বাংলাদেশির আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিবৃতিতে বলা হয়, গত মঙ্গলবার (১৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে কুয়ালালামপুরের জালান তুন তান স্টিউ সিন এলাকায় অভিযান চালিয়ে এক বাংলাদেশিকে আটক করা হয়েছে। অভিযানকালে তাকে একটি কম্পিউটার ব্যবহার করে ভুয়া ওয়ার্ক পারমিট তৈরি করতেও দেখা যায়। 

তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। শুধুমাত্র বয়স ৩০ বছর বলে জানানো হয়েছে। প্রাথমিক তদন্তের পর অভিবাসন বিভাগ জানায়, আটক বাংলাদেশি প্রতিটি জাল ওয়ার্ক পারমিটের জন্য জনপ্রতি ৫০ রিঙ্গিত করে নিতেন। তিনি নিজেই নথি তৈরি করতেন ও ছাপাতেন। 

অভিবাসন বিভাগের মহাপরিচালক আরও জানান, কুয়ালালামপুরের জালান মসজিদে আরেক অভিযানে অভিবাসন বিভাগ তিন ভারতীয় নাগরিককে আটক করেছে। বৈধ অনুমতি ছাড়া বিপুল সংখ্যক বিদেশি পাসপোর্ট রাখার দায়ে তাদের আটক করা হয়। তাদের বয়স ৩৯ থেকে ৬৪ বছর বলে জানানো হয়েছে। 

অভিযানে বিভিন্ন দেশের ৫০৪টি বিদেশি পাসপোর্ট, চারটি কম্পিউটার, চারটি প্রিন্টার, ২৩টি সিআইডিবি কার্ড এবং বেশ কয়েকটি জাল ওয়ার্ক পারমিট, ৪০টি আই-কার্ড এবং নগদ ৯৪ হাজার ৩৩২ রিঙ্গিত জব্দ করেছে।

সবাইকে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর উপধারা ৬(১)(গ) এবং পাসপোর্ট আইন ১৯৬৬ এর উপধারা ১২(১)(চ)-এর অধীনে তদন্তের জন্য আটক করা হয়েছে। তদন্ত এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তাদের পুত্রাজায়া ইমিগ্রেশন সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে।

জাকারিয়া আরও জানান, তাদের পক্ষ থেকে ১৯৬৩ সালের অভিবাসন আইনের ৪০এ ধারার অধীনে সাতজন স্থানীয় নাগরিককে পুত্রজায়ার অভিবাসন বিভাগের তদন্ত শাখায় হাজির হয়ে তদন্তে সহায়তার জন্য সমন জারি করা হয়েছে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!