রিয়ালে ৭১ বছরের রেকর্ড ভাঙলেন এমবাপে

চলতি মরসুমে রিয়াল মাদ্রিদ ট্রফিহীন থাকতে পারে। কিন্তু ফরসী তারকা কিলিয়ান এমবাপে রিয়ালের জার্সিতে অভিষেক মৌসুমেই একের পর এক রেকর্ড গড়ে চলেছেন। বুধবার রাতে মায়োরকাকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। যেখানে একটি গোল করেছেন এমবাপে।

এই একটি গোল করেই ৭১ বছরের পুরনো একটি রেকর্ড ভেঙে দিয়েছেন ফরাসী এই তারকা। সে সঙ্গে রিয়ালের জার্সিতে অভিষেক মৌসুমেই ছুঁয়ে ফেললেন ৪০ গোলের অসাধারণ এক মাইফলক।

মায়োরকার বিরুদ্ধে ইনজুরে সময়ে গোল করে রিয়ালকে জিতিয়েছেন জাকোবো রামন। এর আগে দলের প্রথম গোলটি করেন এমবাপে। সে সঙ্গে রিয়ালের ইতিহাসে প্রথম ফুটবলার হিসাবে লা লিগায় অভিষেক মৌসুমেই ২৮টি গোল করলেন তিনি।

১৯৫৩-৫৪ মৌসুমে লা লিগার অভিষেকে কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানো ২৭টি গোল করেছিলেন। ৭১ বছর ধরে সেই রেকর্ড টিকে ছিল। অবশেষে সেই রেকর্ড ভেঙে দিয়েছেন এমবাপে। ১৯৯৭ সালে বার্সেলোনার হয়ে ব্রাজিলের রোনালদোও ২৮টি গোল করেছিলেন।

অনেকেই বলছেন, এমবাপের মৌসুমটা খারাপ গিয়েছে। তবে সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি ৪০টি গোল করেছেন। রোনালদো, করিম বেনদেমা, রুড ফন নিস্তেলরয় কেউ এই নজির গড়তে পারেননি। রিয়ালের জার্সিতে অভিষেক মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বোচ্চ ৩৭টি গোল করেছিলেন ইভান জামোরানো। বার্সেলোনার বিপক্ষে এল ক্ল্যাসিকোয় হ্যাটট্রিক করে সেই রেকর্ড ভেঙেছিলেন এমবাপে। এবার ছুঁলেন ৪০ গোলের মাইলফলক।

  • Related Posts

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম বক্তব্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে সেগুলোর…

    Continue reading
    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    সারা দেশজুড়ে যে সংকট তৈরি হয়েছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকার দায়ী। কারণ তিনি যেদিন ইসরায়েল থেকে উপহার নিয়ে ফিরে এলেন, তার পরই যুদ্ধটা শুরু হয়। এমনই…

    Continue reading

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প