মুক্তি পেল শাওকীর নতুন সিরিজ ‘গুলমোহর’

‘তাকদীর’ ও ‘কারাগার’ দিয়ে দর্শক-সমালোচকের প্রশংসা কুড়ান নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী। দীর্ঘ তিন বছরের বিরতির পর নতুন সিরিজ নিয়ে ফিরলেন তিনি। বৃহস্পতিবার ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে তার নতুন ক্রাইম-ড্রামা সিরিজ গুলমোহর।

চরকি অরিজিনাল এই সিরিজটির প্রথম সিজনে রয়েছে মোট ৮টি পর্ব। গত ৮ মে মুক্তি পাওয়া ট্রেলারে দেখা যায়, একটি বাড়িকে কেন্দ্র করে উত্তরাধিকারের দ্বন্দ্ব, অপহরণ, অবিশ্বাস ও পারিবারিক রাজনীতির টানাপড়েন—যার মধ্য দিয়ে গড়ে উঠেছে রহস্যঘেরা কাহিনি।

ট্রেলার থেকে ইঙ্গিত মেলে, বাবার মৃত্যুর পর উত্তরাধিকারেরা একটি বাড়িকে ঘিরে জড়িয়ে পড়েন জটিল পরিস্থিতিতে। গল্পে রয়েছে অপহরণের মতো চমকপ্রদ ঘটনা, যা দর্শককে নিয়ে যাবে পারিবারিক সম্পর্কের গভীরে, ঠিক যেভাবে কারাগার বা তাকদীর সিরিজগুলো দর্শকের মন ছুঁয়েছিল।

গল্প, সংলাপ ও চিত্রনাট্যে শাওকীর সঙ্গে ছিলেন মারুফ প্রতীক। অভিনয়ে রয়েছেন জনপ্রিয় শিল্পীরা—সারা যাকের, ইন্তেখাব দিনার, মোস্তাফিজুর নূর ইমরান, সুষমা সরকার, মীর নওফেল আশরাফী জিসান, সারিকা সাবাহ, তৌফিকুল ইসলাম ইমন ও মোস্তফা মনওয়ার।

সিরিজের সবচেয়ে বড় চমক হলো ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা শাশ্বত চ্যাটার্জির উপস্থিতি। গুলমোহর–এর মাধ্যমে এই প্রথমবার বাংলাদেশের কোনো ওয়েব সিরিজে অভিনয় করলেন এই খ্যাতিমান অভিনেতা।

সিরিজটি ঘিরে দর্শকের আগ্রহ ও প্রত্যাশা ইতিমধ্যেই উঁচুতে। এখন দেখার পালা, গুলমোহর শাওকীর আগের কাজগুলোর মতোই নতুন মাইলফলক গড়তে পারে কিনা।

  • Related Posts

    বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে একযোগে কাজ করবে দু’দেশ

    মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে শ্রমখাতে কৌশলগত সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে কর্মী নিয়োগ ব্যবস্থায় সুশাসন নিশ্চিত করা, বাংলাদেশি শ্রমিকদের সুরক্ষা ও কল্যাণ বৃদ্ধি এবং…

    Continue reading
    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading

    বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে একযোগে কাজ করবে দু’দেশ

    বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে একযোগে কাজ করবে দু’দেশ

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের