শুল্ক ইস্যুতে ট্রাম্পের দাবিকে অস্বীকার করলো ভারত

মার্কিন পণ্যে শূন্য শুল্কের প্রস্তাব দিয়েছে ভারত। কাতারের রাজধানী দোহায় এমন দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে তার এই দাবিকে এখন অস্বীকার করছে ভারত।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, সবকিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত কিছুই চূড়ান্ত নয়। কারণ এ ব্যাপারে আলোচনা এখনো শেষ হয়নি।

চলতি বছরের এপ্রিলে ভারতের পণ্যের ওপর ২৭ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। যা পরে ৯০ দিনের জন্য স্থগিত করা হয়েছে।

এদিকে পাকিস্তানও মার্কিন পণ্যে শূন্য শুল্কের প্রস্তাব দিয়েছে। দেশটির একটি সরকারি সূত্রের বরাত দিয়ে জিও নিউজ এমন তথ্য জানিয়েছে।

সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ডোনাল্ড ট্রাম্প। মূলত তার মধ্যস্থতায় দেশ দুইটি যুদ্ধবিরতিতে রাজি হয়েছে।

গত শনিবার (১০ মে) তিনি সামাজিক মাধ্যমে ঘোষণা দেন যে, চারদিন ধরে সীমান্ত সংঘর্ষ চালানোর পরে ভারত আর পাকিস্তান মার্কিন মধ্যস্থতায় সম্পূর্ণ যুদ্ধবিরতিতে রাজী হয়েছে।

পরে আরেক পোস্টে তিনি লিখেছেন, কাশ্মীর নিয়ে হাজার বছর পরে হলেও কোনও সমাধানে পৌঁছনো যায় কী না তা দেখতে আমি আপনাদের দুই পক্ষের সঙ্গেই একযোগে কাজ করবো।

  • Related Posts

    ঢাকায় বৃষ্টি কমতে পারে দুপুরে, দিনভর মেঘলা থাকবে আকাশ

    সকাল থেকে ঢাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আজ বুধবার দুপুর ১২টার দিকে কমে আসতে পারে। এরপর বিরতি দিয়ে বিকেল কিংবা সন্ধ্যায় ফের শুরু হতে পারে। বুধবার (২৯ এপ্রিল) সকালে…

    Continue reading
    সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

    দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অফিস। বুধবার (২৯ এপ্রিল) আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের…

    Continue reading

    ঢাকায় বৃষ্টি কমতে পারে দুপুরে, দিনভর মেঘলা থাকবে আকাশ

    ঢাকায় বৃষ্টি কমতে পারে দুপুরে, দিনভর মেঘলা থাকবে আকাশ

    সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

    সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

    পশ্চিমবঙ্গে টানটান উত্তেজনার মধ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু

    পশ্চিমবঙ্গে টানটান উত্তেজনার মধ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু

    সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকাসহ ২০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

    সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকাসহ ২০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

    দ্বিতীয় টি-টোয়েন্টি আজ বাংলাদেশের সিরিজ জয়ের অপেক্ষা বাড়াতে পারে বৃষ্টি

    দ্বিতীয় টি-টোয়েন্টি আজ বাংলাদেশের সিরিজ জয়ের অপেক্ষা বাড়াতে পারে বৃষ্টি

    উচ্চারণ নিয়ে সমালোচনার মুখে সাই পল্লবী

    উচ্চারণ নিয়ে সমালোচনার মুখে সাই পল্লবী

    লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল মাল্টিপল ডিস্ট্রিক্ট – ২০ এর বার্ষিক কনভেনশন ২০২৬ সম্পন্ন

    লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল মাল্টিপল ডিস্ট্রিক্ট – ২০ এর বার্ষিক কনভেনশন ২০২৬ সম্পন্ন

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা