রাঙ্গামাটিতে ট্রাক্টর উল্টে নিহত ৩

রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাঠবোঝাই ট্রাক্টর উল্টে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার (১৫ মে) উপজেলার বাঘাইছড়ি ইউনিয়নের উগলছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নোচান চাকমা (৪৫), নিবারণ চাকমা (৩২) ও লেত্তোউদু চাকমা (৩০)। তারা সবাই ট্রাক্টরশ্রমিক বলে জানা গেছে।

অপরদিকে আহতরা হলেন, সুমন চাকমা (২৭), সুহেল চাকমা (৩২) ও দোলনেয়ে চাকমা (২৮)। এরা সবাই বাঘাইছড়ি ইউনিয়নের বাসিন্দা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. সমির গোপাল দে বলেন, ‘আহতরা চিকিৎসা শেষে বাড়িতে ফিরে গেছেন।’

বাঘাইছড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কনকন চাকমা জানান, ‘ট্রাক্টরটি আর্যাপুর রাবার বাগান এলাকায় আসলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ও নিহতদের উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘সীমান্ত সড়ক থেকে কাঠবোঝাই একটি ট্রাক্টর বাঘাইছড়ি আসছিল। পাহাড়ি সড়কে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে তিনজন মারা যান। চালকসহ আহত হন আরও তিনজন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।’

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার বলেন, ‘মরদেহ স্বজনদের হস্তান্তর করা হয়েছে। আহতরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।’

  • Related Posts

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা দেওয়ার কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের প্রশ্নের…

    Continue reading
    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরান বর্তমানে ‘ভেঙে পড়ার অবস্থায়’ রয়েছে এবং নেতৃত্ব সংকট মোকাবিলার…

    Continue reading

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১