‘ব্যাচেলর পয়েন্ট’ নতুন সিজনের ফার্স্ট লুক প্রকাশ

ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’র নতুন সিজন শুরু হতে যাচ্ছে শিগগিরই। প্রায় আড়াই বছর পর আলোচিত এই ধারাবাহিকের নতুন সিজন শুরু হওয়ায় খুশি দর্শকরা।এরই মধ্যে ধারাবাহিকটির শুটিং শুরু হয়েছে। শিগগিরই দেখা যাবে নতুন সিজনের পর্বগুলো।

এর আগে প্রচারের অংশ হিসেবে বুধবার (১৪ মে) প্রকাশিত হলো ধারাবাহিকের প্রথম লুক পোস্টার।

দীর্ঘ অপেক্ষার পর ‘ব্যাচেলর পয়েন্ট’ শুরু হচ্ছে- এটাই চমক। এর বাইরে কোনো চমক নেই। আর হেভিওয়েট অভিনেতা বলতে তেমন কিছুই নয়। নিয়মিত অভিনয়শিল্পীরা রয়েছেন।  

ফার্স্ট লুকে যথারীতি শিমুল, পলাশ ওরফে কাবিলা, মারজুক রাসেল ওরফে পাশা ভাই, চাষী আলম ওরফে হাবু ভাইকে দেখা গেল। তবে এদের সঙ্গে পেছনে একজন ভূতকেও দেখা গেল। এই ভূত কেন বা কে? এটা এখন প্রশ্ন। আর চাষী ভাইকে দেখা গেল শেফ হিসেবে।  

কিন্তু সিজন-৫ এত দেরি করে শুরু হতে যাচ্ছে কেন? এর উত্তরে নির্মাতা কাজল আরেফিন অমি বলেন, আমি একটা সিজন শেষ করার পর সঙ্গে সঙ্গেই চাইলে নতুন সিজন শুরু করতে পারি। কিন্তু তাতে কোনো বৈচিত্র্যতা থাকবে না। প্রতিটি সিজনে আমি নতুন স্বাদ দেওয়ার চেষ্টা করি দর্শকদের। এ জন্য পড়াশোনা, ভাবনা ও বিশ্লেষণ করি।

এরই মধ্যে প্রডাকশন হাউস বুব ফিল্মসের ইউটিউব চ্যানেল খোলা হয়েছে। যেখানে ‘ব্যাচেলর পয়েন্ট’ সংক্রান্ত সব কিছুই পাওয়া যাবে বলে জানিয়েছেন নির্মাতা অমি। এছাড়াও সিজন ৫ প্রচারিত হবে চ্যানেল আইয়ের পর্দায়।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী