৩৪তম নিউ ইয়র্ক বইমেলা ২৩-২৬ মে

চার দিনব্যাপি ৩৪তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা শুরু হচ্ছে ২৩ মে ২০২৫। মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে এই বইমেলা জ্যামাইকা সেন্টার ফর আর্ট অ্যান্ড লার্নিং (১৫৩-১০জ্যামাইকা অ্যাভিনিউ) এ অনুষ্ঠিত হবে। এবারের মেলার প্রধান অতিথি মুক্তিযুদ্ধেমার্কিন বন্ধু ফিলিস টেইলর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সাহিত্য সমালোচক, দার্শনিক, যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় অধ্যাপক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক এবং বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) বীরপ্রতীক। মেলা উদ্বোধক করবেন কবি ও ঔপন্যাসিক সাদাত হোসাইন।
এছাড়া আমন্ত্রিত লেখকের মধ্যে রয়েছেন- ঔপন্যাসিক ও নাট্যকার ড. আবদুন নূর, লেখক ও বিতার্কিক বিরূপাক্ষ পাল, কবি, কথাসাহিত্যিক ও সাংবাদিক মুস্তাফিজ শফি, লেখক ও সাংবাদিক সরকার কবীর উদ্দিন, মুক্তিযুদ্ধ গবেষক ও সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান, অনুবাদক নাজমুন নেসা পিয়ারি, কবি জাফর আহমদ রাশেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড. শামীম রেজা,কবি ও প্রাবন্ধিক বদরুজ্জামান আলমগীর, কবি ও সাহিত্য সম্পাদক ফারুক আহমেদ, কবি মঈনুদ্দীন মুনশি, লেখক ও সাংবাদিক অভীক সারোয়ার রহমান, লেখক ও প্রকাশক হুমায়ূন কবীর ঢালী, বিনোদন সাংবাদিক তানভীর তারেক, শিশুসাহিত্যিক আশিক মুস্তাফা প্রমুখ।
আমন্ত্রিত প্রকাশকের মধ্যে রয়েছেন- মনিরুল হক, অনন্যা; আলমগীর সিকদার লোটন, আকাশ প্রকাশন; রেদওয়ানুর রহমান জুয়েল, নালন্দা; জসিম উদ্দিন, কথাপ্রকাশ; সজল আহমেদ, কবি প্রকাশনী; দীপংকর তালুকদার, বাতিঘর; মাহবুবুল হাসান ফয়সল, ঋদ্ধি প্রকাশন। এসব প্রকাশনীর স্টলে মুক্তিযুদ্ধ, প্রবন্ধ-সাহিত্য, কবিতা, ভ্রমণ, অনুবাদ কথাসাহিত্যসহ নানা বিষয়ের খ্যাতিমান লেখকের বই স্থান পাবে।
বইমেলা মেলাকে বর্ণিল করতে প্রতি বছরের মতো এবারও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার-ওয়ার্কশপের আয়োজন থাকছে। সাংস্কৃতি অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পীর মধ্যে রয়েছেন, রেজওয়ানা চৌধুরী বন্যা, ফাহমিদা নবী, স্বপ্নীল সজীব, শাহ মাহবুব, শবনম আবেদী, কৃষ্ণা তিথি। আরও থাকছে মহীতোষ তালুকদার তাপস-এর নেতৃত্বে উদ্বোধনী অনুষ্ঠানসহ নিউ ইয়র্কের বিভিন্ন সংগঠনের সাংস্কৃতিক অনুষ্ঠান।
এছাড়া ২৩ মে থেকে ২৬ মে ২০২৫ চারদিন ব্যাপী বইমেলায়- লেখক-পাঠক-মুখোমুখি, নতুন বই নিয়ে আলোচনা, স্বরচিত কবিতা পাঠ, কবিতা আবৃত্তি, বিতর্ক , সেমিনার প্রতিদিনের অনুষ্ঠানের তালিকায় যুক্ত আছে।
নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার আহ্বায়ক সাংবাদিক রোকেয়া হায়দার এবং মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. জিয়াউদ্দিন আহমেদ বাংলাভাষাভাষী প্রবাসীদের মেলায় অংশ নিয়ে মাতৃভূমি এবং মাতৃভাষার সঙ্গে একাত্স হওয়ার আহ্বান জানিয়েছেন।

  • Related Posts

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা দেওয়ার কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের প্রশ্নের…

    Continue reading
    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরান বর্তমানে ‘ভেঙে পড়ার অবস্থায়’ রয়েছে এবং নেতৃত্ব সংকট মোকাবিলার…

    Continue reading

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১