মারা গেছেন অস্কারজয়ী নির্মাতা রবার্ট বেন্টন

হলিউডের অন্যতম চলচ্চিত্র নির্মাতা, অস্কারজয়ী পরিচালক ও চিত্রনাট্যকার রবার্ট বেন্টন মারা গেছেন। বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

নিউইয়র্কের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ১৯৬০-এর দশকে ‘এসকুইর’ ম্যাগাজিনের আর্ট ডিরেক্টর হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি।

শুরুতে বেন্টন লেখক হিসেবে পরিচিত হন। ফরাসি নিউ ওয়েভ সিনেমা ও আমেরিকার গ্যাংস্টার ইতিহাসের প্রেমে পড়ে তিনি ডেভিড নিউম্যানের সঙ্গে মিলে রচনা করেন ‘বনি অ্যান্ড ক্লাইড’-এর কাহিনি। এই সিনেমার মাধ্যমে ১৯৬৭ সালে হলিউডে নতুন ধারার সূচনা ঘটে।

বেন্টন ও নিউম্যানের চিত্রনাট্যে এক সময়ের নিষিদ্ধ গল্পগুলো উঠে আসে সাহসীভাবে।

যদিও প্রাথমিকভাবে সমালোচনার মুখে পড়ে, সিনেমাটি পরে কালজয়ী ক্লাসিকে পরিণত হয়। ১৯৭৯ সালে বেন্টনের লেখা ও পরিচালিত ‘ক্রেমার ভার্সেস ক্রেমার’ তাকে এনে দেয় সেরা চিত্রনাট্য, সেরা পরিচালনা ও সেরা চলচ্চিত্রের অস্কার।

পরবর্তী সময়ে ‘প্লেসেস ইন দ্য হার্ট’-এর জন্যও তিনি চিত্রনাট্য বিভাগে পুরস্কার জেতেন। ‘নোব্যাডি’স ফুল’-এ পল নিউম্যানের অস্কার-মনোনীত পারফরম্যান্স ছিল বেন্টনের শেষ বড় সাফল্য।

  • Related Posts

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ব্রাজিলের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এর মাধ্যমে জাতীয় দলের হয়ে তার দীর্ঘ ১৬ বছরেরও বেশি সময়ের এক বর্ণাঢ্য ক্যারিয়ারের অবসান ঘটল। ৩৪…

    Continue reading
    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    জিম্বাবুয়ের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের পর আইসিসির সর্বশেষ হালনাগাদ করা টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাংকিংয়ে দারুণ উন্নতি করেছেন ভারতীয় কিশোর তারকা বৈভব সূর্যবংশী।  হারারেতে অনুষ্ঠিত সিরিজে ৫০.৩৩ গড়ে ১৫১ রান সংগ্রাহক…

    Continue reading

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    আসামের বন্যার্তদের পাশে সালমান খান-আলিয়া ভাট

    আসামের বন্যার্তদের পাশে সালমান খান-আলিয়া ভাট

    বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে একযোগে কাজ করবে দু’দেশ

    বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে একযোগে কাজ করবে দু’দেশ

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প