চার সুন্দরী নিয়ে কান উৎসব মাতালেন টম ক্রুজ

বিশ্বজুড়ে কোটি ভক্তের অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেতে যাচ্ছে ‘মিশন: ইমপসিবল’ সিরিজের শেষ কিস্তি। এর নাম রাখা হয়েছে ‘দ্য ফাইনাল রেকনিং’। সেই প্রত্যাশিত ছবির বিশ্ব প্রিমিয়ার হবে চলমান কান চলচ্চিত্র উৎসবে।

প্রিমিয়ারের আগে কানের লাল গালিচায় আরও রঙিন হয়ে ধরা দিলেন টম ক্রুজ। সঙ্গে ছিল তার ছবির ৬ অভিনেত্রী। তারা এক জমকালো ফটোসেশনে অংশ নেন। সেখানে টম ক্রুজের সঙ্গে ছিলেন পম ক্লেমেন্টিয়েফ, হেইলি অ্যাটওয়েল, অ্যাঞ্জেলা ব্যাসেট ও হান্না ওয়াডিংহ্যাম।

গ্র্যান্ড প্যালেসের লাল গালিচায় অভিনেতা-অভিনেত্রীদের একত্রে দেখা যায়। ছবির পরিচালক ক্রিস্টোফার ম্যাককোয়ারিও ছিলেন সেখানে। এদিনের মুহূর্তটি ছিল উৎসবে অন্যতম আকর্ষণ।

এছাড়াও সকালবেলায় পরিচালকদের একটি ম্যাস্টারক্লাস চলাকালীন হঠাৎ করে সেখানে হাজির হন টম ক্রুজ। এতে উপস্থিত ভক্ত ও সাংবাদিকদের মধ্যে চমক এবং উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

ছবিটি শুধু ‘মিশন: ইমপসিবল’ সিরিজের শেষ অধ্যায় নয় বরং বলা হচ্ছে, এটি হতে যাচ্ছে টম ক্রুজের ক্যারিয়ারের একটি স্মরণীয় মোড়। তাই ছবিটির প্রচারে খুবই মনযোগী তিনি। এই সিনেমার জন্য প্রচারণায় কোনো কমতি রাখছেন না টম ক্রুজ। লন্ডনের বিখ্যাত আইম্যাক্স ভবনের চূড়ায় উঠা থেকে শুরু করে হেলিকপ্টার থেকে স্কাইডাইভ- সবই করেছেন নিজের হাতে। এমনকি টিকটকে সাক্ষাৎকারও দিয়েছেন তিনি যা তার পেশাদার ক্যারিয়ারে খুব একটা দেখা যায় না।

কমস্কোর বিশ্লেষক পল ডারগারাবেডিয়ান বলেন, ‘এই সিনেমা যেন থিম পার্কের সবচেয়ে বড় রাইড। টম ক্রুজের প্রচারণা অভাবনীয়।’

‘দ্য ফাইনাল রেকনিং’ ছবির বাজেট নিয়েও চলছে আলোচনা। কেউ বলছে ৩০০ মিলিয়ন ডলার, আবার কেউ বলছে ৪০০ মিলিয়নের বেশি। এই আলোচনা ছবিটিকে মার্ভেল বা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ধরনের ব্লকবাস্টারের কাতারে ফেলেছে।

  • Related Posts

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ব্রাজিলের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এর মাধ্যমে জাতীয় দলের হয়ে তার দীর্ঘ ১৬ বছরেরও বেশি সময়ের এক বর্ণাঢ্য ক্যারিয়ারের অবসান ঘটল। ৩৪…

    Continue reading
    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    জিম্বাবুয়ের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের পর আইসিসির সর্বশেষ হালনাগাদ করা টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাংকিংয়ে দারুণ উন্নতি করেছেন ভারতীয় কিশোর তারকা বৈভব সূর্যবংশী।  হারারেতে অনুষ্ঠিত সিরিজে ৫০.৩৩ গড়ে ১৫১ রান সংগ্রাহক…

    Continue reading

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    আসামের বন্যার্তদের পাশে সালমান খান-আলিয়া ভাট

    আসামের বন্যার্তদের পাশে সালমান খান-আলিয়া ভাট

    বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে একযোগে কাজ করবে দু’দেশ

    বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে একযোগে কাজ করবে দু’দেশ

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প