অবৈধভাবে বালু উত্তোলন, মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ৬

মালয়েশিয়ায় অবৈধভাবে নদী থেকে বালু তোলার অভিযোগে তিন বাংলাদেশিসহ ছয়জনকে আটক করেছে স্থানীয় পুলিশের এলিট ফোর্স (পিজিএ)।

সোমবার (১২ মে) স্থানীয় সময় বিকেল ৪টার দিকে কেলানতাং রাজ্যের কুয়ালা ক্রাইয়ের একটি নদী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযানে একটি স্যান্ড সাকার মেশিন, খননকারী যন্ত্র, লরি এবং বালু স্থানান্তরের জন্য ব্যবহৃত অন্যান্য সরঞ্জামসহ সমস্ত যন্ত্রপাতি জব্দ করা হয়েছে।

আটকদের মধ্যে তিন বাংলাদেশি ছাড়াও তিনজন স্থানীয় নাগরিক রয়েছে।

পিজিএর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ব্রিগেডের কমান্ডার দাতুক নিক রস আযান আবদুল হামিদ জানান, পরিদর্শনে দেখা গেছে, ছয়জন সন্দেহভাজন ব্যক্তি ওই এলাকায় নদী থেকে বালু উত্তোলনের কাজ করছিল। বালু উত্তোলনের এই কার্যক্রমের জন্য তারা কোনো বৈধ অনুমতিপত্র দেখাতে না পারায় তাদের আটক করা হয়।

নিক রস আযান আরও জানান, জব্দকৃত সরঞ্জাম ও নিষ্কাশিত বালির আনুমানিক মূল্য ২ মিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত।

আটক সবাইকে পরবর্তী তদন্তের জন্য কোটা ভারু ভূমি ও খনিজ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ১৯৬২ সালের জাতীয় ভূমি কোডের ৪২৬ ধারা অনুযায়ী আরও তদন্ত করা হবে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!