জামায়াত অত সহজে রাজনীতি থেকে বিদায় নেবে না: মেনন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও ১৪ দলের অন্যতম নেতা রাশেদ খান মেনন বলেছেন, জামায়াত রাজনীতি থেকে অত সহজে বিদায় নেবে না। বাংলাদেশের স্বাধীনতার পরে তারা তো ব্যান ছিল। জিয়াউর রহমানের কাঁধে ভর করে পুনরুজ্জীবিত হয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে সরকারের নির্বাহী আদেশে জামায়াতে ইসলামী ও দলটির ছাত্রসংগঠন ছাত্রশিবির নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে জাগো নিউজকে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

রাশেদ খান মেনন বলেন, আজ নয়, আমরা ৯০ এর অভ্যুত্থান থেকে জামায়াত ইসলামীকে নিষিদ্ধের কথা বলে আসছি। আরও আগেই তাদের নিষিদ্ধ করার দরকার ছিল। তাহলে আজকের এ পরিস্থিতি তৈরি হতো না।

তিনি বলেন, এ যে নাশকতা, সারাদেশ থেকে লোকজন নিয়ে এসে ছাত্র আন্দোলনের মাথার ওপর বসে এগুলো করতে পারতো না তারা। ২০১৩ সালে মানবতাবিরোধী অপরাধের বিচারকে কেন্দ্র করে যে তাণ্ডব চালিয়েছিল সেগুলোও করতে পারতো না।

মেনন বলেন, সাধারণ শিক্ষার্থীরা বলেছেন তারা কোন রাজনৈতিক দলের পক্ষ হয়ে কাজ করছেন না। কিন্তু ঘটনাগুলো প্রমাণ করছে শিবিরের ক্যাডাররা সারাদেশ থেকে সংঘটিত হয়ে ঢাকায় এসেছিল।

অন্য রাজনৈতিক দলের ব্যানারে জামায়াতে ইসলামী রাজনীতি করার সম্ভাবনা আছে কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন , সেটা তাদের বিষয়। সরকারি যে আইন আছে সেই আইনে যদি তারা করতে চায় করতে পারবে না কেন!

  • Related Posts

    দিল্লি থেকে বেঙ্গালুরু, ভারতজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ

    ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে, শিক্ষাব্যবস্থায় সংস্কার ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শুরু হওয়া ছাত্র-যুব আন্দোলন মাত্র তিন দিনের ব্যবধানে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। সোমবার (২০…

    Continue reading
    দিল্লিতে নিজেদের দাবিতে অনড় বিক্ষোভকারীরা, ছাড়েননি রাজপথ

    পুলিশের ব্যাপক টিয়ারগ্যাস, তীব্র লাঠিচার্জ এবং বহু সহযোদ্ধা রক্তাক্ত ও আহত হওয়ার পরও দিল্লির রাজপথ ছাড়েননি আন্দোলনকারী শিক্ষার্থীরা। মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’-এর প্রশ্নফাঁস ও দুর্নীতির অভিযোগে রাজধানীর ঐতিহাসিক যন্তর মন্তরে…

    Continue reading

    দিল্লি থেকে বেঙ্গালুরু, ভারতজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ

    দিল্লি থেকে বেঙ্গালুরু, ভারতজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ

    দিল্লিতে নিজেদের দাবিতে অনড় বিক্ষোভকারীরা, ছাড়েননি রাজপথ

    দিল্লিতে নিজেদের দাবিতে অনড় বিক্ষোভকারীরা, ছাড়েননি রাজপথ

    একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

    একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

    সৌদি আরবের সঙ্গে ঐতিহাসিক পরমাণু চুক্তিতে অনুমোদন দিলেন ট্রাম্প

    সৌদি আরবের সঙ্গে ঐতিহাসিক পরমাণু চুক্তিতে অনুমোদন দিলেন ট্রাম্প

    যে কারণে ভারতের এবারের আন্দোলনকে ভয় পাচ্ছে মোদী সরকার

    যে কারণে ভারতের এবারের আন্দোলনকে ভয় পাচ্ছে মোদী সরকার

    ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব দেখতে চান ট্রাম্প

    ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব দেখতে চান ট্রাম্প

    গুরুদাসপুরে বাস-ট্রাক সংঘর্ষ : নিহত ১, আহত ৮ রাশিয়ানসহ ১২

    গুরুদাসপুরে বাস-ট্রাক সংঘর্ষ : নিহত ১, আহত ৮ রাশিয়ানসহ ১২

    বিশ্বকাপ ফাইনালের মারামারি নিয়ে তদন্তে ফিফা

    বিশ্বকাপ ফাইনালের মারামারি নিয়ে তদন্তে ফিফা

    ‘কিং’ নিয়ে বড় সুখবর দিলেন শাহরুখ

    ‘কিং’ নিয়ে বড় সুখবর দিলেন শাহরুখ