এবার ব্যাংক ডাকাতির গল্প‘বহুরূপী’  

সাধারণত পারিবারিক ড্রামাধর্মী সিনেমা বানান পশ্চিমবঙ্গের নির্মাতা-জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। তবে গত বছর থ্রিলার সিনেমা ‘রক্তবীজ’ বানিয়ে চমকে দিয়েছিলেন তাঁরা, ছবিটি ব্যবসায়িক সাফল্যও পায়; সেই ধারাবাহিকতায় এবার অ্যাকশন সিনেমা ‘বহুরূপী’ নিয়ে আসছে তাঁরা। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবিটির প্রথম ঝলক। খবর হিন্দুস্তান টাইমস বাংলার

উইন্ডোজ প্রোডাকশনের ‘বহুরূপী’ সিনেমা মুক্তি পাবে আগামী দুর্গাপূজায়। এই ছবিতে উঠে আসবে পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া এক ব্যাংক ডাকাতির গল্প।

এই ছবিতে ‘রক্তবীজ’-এর পর আবারও এ ছবিতে পুলিশ হয়ে ধরা দিতে চলেছেন আবির চট্টোপাধ্যায়। তাঁর চরিত্রের নাম এসআই সুমন্ত ঘোষাল।

তবে সুমন্তের ক্যারিয়ারের সাফল্যের গল্প বলবে না; বরং বলবে ব্যর্থতার গল্প।

তাঁর বিপরীতে আছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। অর্থাৎ ব্যাংক ডাকাতির মূল হোতা, যিনি বিভিন্ন রূপ ধারণ করে পুলিশের নজর এড়িয়ে থাকেন।

এই ছবিতে আবিরের স্ত্রীর চরিত্রে দেখা যাবে ঋতাভরী চক্রবর্তীকে। অন্যদিকে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের স্ত্রী হিসেবে ধরা দেবেন কৌশানি মুখোপাধ্যায়।
ছবিটির ১ মিনিট ৪৫ সেকেন্ডের টিজার মুক্তির পরই দর্শকেরা ইউটিউবের মন্তব্যের ঘরে ‘বহুরূপী’ নির্মাণের প্রশংসা করেছেন। ছবিটি আগামী ৮ অক্টোবর মুক্তি পাবে।

  • Related Posts

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সময়ের চাহিদানুযায়ী আধুনিক এবং প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর।’ রবিবার ঢাকা সেনানিবাসে সেনাসদর দপ্তরে আয়োজিত ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ…

    Continue reading
    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান বড় পরিসরে আরও বাড়ানোর পরিকল্পনা আপাতত স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে যুদ্ধ আরও তীব্র হলে মধ্যপ্রাচ্যে পেন্টাগনের ইতোমধ্যেই কমে আসা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র…

    Continue reading

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর

    পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর

    হরমুজে তেলের ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ

    হরমুজে তেলের ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ

    শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়ে যা বললেন প্রহ্লাদ যোশী

    শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়ে যা বললেন প্রহ্লাদ যোশী

    মোদীর বিজেপির পতন হয় ২০২৪ সালে, এখন চলছে ‘পোস্টমর্টেম’

    মোদীর বিজেপির পতন হয় ২০২৪ সালে, এখন চলছে ‘পোস্টমর্টেম’

    মৌলভীবাজারে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩

    মৌলভীবাজারে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩

    ইংল্যান্ডকে টপকে ফের শীর্ষে ভারত

    ইংল্যান্ডকে টপকে ফের শীর্ষে ভারত

    রাফির নতুন সিনেমায় মেহজাবীন, যা জানা গেল

    রাফির নতুন সিনেমায় মেহজাবীন, যা জানা গেল

    ‘প্রবাসীদের অধিকার রক্ষায় বিএনপি সবসময় পাশে থাকবে’

    ‘প্রবাসীদের অধিকার রক্ষায় বিএনপি সবসময় পাশে থাকবে’