মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা

মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের মুক্ত বাণিজ্য চুক্তির ওপর আলোচনা করেছেন, দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান ও মালয়েশিয়ার বিনিয়োগ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের উপমন্ত্রী ওয়াইবি লিউ চিন টং।

মঙ্গলবার (৬ মে) মালয়েশিয়ার শিল্প মন্ত্রণালয়ে আলোচনায় সংশ্লিষ্টরা অংশ নেন। উভয়পক্ষ ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক এবং দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির গঠনমূলক আলোচনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন।

হাইকমিশনের ফেসবুক পেজে এক নোটিশে বলা হয়, গুরুত্বপূর্ণ এই আলোচনায়, সার ও রাবার খাতে জিটুজি সহযোগিতা, যৌথ ব্যবসা কাউন্সিল চালু করা, হালাল খাতে এবং সেমিকন্ডাক্টর শিল্পে সহযোগিতাসহ অন্যান্য বিষয়ের ওপরও জোর দেওয়া হয়।

আলোচনায়, মালয়েশিয়ার বিনিয়োগ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, মালয়েশিয়ার বহির্বাণিজ্য উন্নয়ন করপোরেশন, মালয়েশিয়ান বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এবং মালয়েশিয়ার রপ্তানি-আমদানি ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনায় হাইকমিশনারের সঙ্গে ছিলেন মোছা. শাহানারা মনিকা, মিনিস্টার (রাজনৈতিক) প্রণব কুমার ঘোষ, প্রথম সচিব (বাণিজ্যিক)।

হাইকমিশনার শ্রম অভিবাসনসহ অর্থনৈতিক ও বাণিজ্য এবং হালাল শিল্প, কৃষি প্রযুক্তি, ফিনটেক ডিজিটাল অর্থনীতির মতো উচ্চ-প্রভাবশালী খাতে মালয়েশিয়ার বিনিয়োগ বৃদ্ধির জন্য বাংলাদেশের আগ্রহ প্রকাশ করেছেন।

উপমন্ত্রী শিগগিরই বাংলাদেশ সফরে তার আগ্রহ প্রকাশ করেন এবং এই সফরকে সহজতর করার জন্য সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন হাইকমিশনার।

  • Related Posts

    ওসমান হাদি হত্যাকাণ্ড ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেফতার

    বাংলাদেশে শহীদ শরিফ ওসমান হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে অবৈধভাবে ভারতে প্রবেশে সহায়তার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্কফোর্স (এসটিএফ)। অভিযুক্তের নাম ফিলিপ সাংমা।…

    Continue reading
    শাহ আমানত বিমানবন্দরে ফের ৭ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ থাকায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফের সাতটি ফ্লাইট বাতিল করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে…

    Continue reading

    ওসমান হাদি হত্যাকাণ্ড ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেফতার

    ওসমান হাদি হত্যাকাণ্ড ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেফতার

    শাহ আমানত বিমানবন্দরে ফের ৭ ফ্লাইট বাতিল

    শাহ আমানত বিমানবন্দরে ফের ৭ ফ্লাইট বাতিল

    সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে সংসদে আলোচনা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

    সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে সংসদে আলোচনা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

    ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার পর জেরুজালেমে বিস্ফোরণ

    ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার পর জেরুজালেমে বিস্ফোরণ

    হরমুজ প্রণালি খোলা রাখতে অনেক দেশই যুদ্ধজাহাজ পাঠাবে, আশা ট্রাম্পের

    হরমুজ প্রণালি খোলা রাখতে অনেক দেশই যুদ্ধজাহাজ পাঠাবে, আশা ট্রাম্পের

    রাজধানীতে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি

    রাজধানীতে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি

    মধ্যপ্রাচ্য সংকট শাহ আমানতে আরও চার ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্য সংকট শাহ আমানতে আরও চার ফ্লাইট বাতিল

    অবস্থার অবনতি হওয়ায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

    অবস্থার অবনতি হওয়ায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    আজ রাতেই ইরানে সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

    আজ রাতেই ইরানে সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী