শনিবার বিকেলে শাহবাগে গণজমায়েতের ডাক

ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শনিবার (১০ মে) বিকেল ৩ টায় রাজধানীর শাহবাগে গণজমায়েত ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। একই সঙ্গে অবস্থান কর্মসূচি চলমান রাখার ঘোষণাও দিয়েছেন তিনি।

শুক্রবার (৯ মে) রাত ১১টার দিকে শাহবাগে পরবর্তী কর্মসূচি ঘোষণা করে সাংবাদিকদের দেওয়া এক বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ এ কথা জানান।  

তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে। আগামীকাল শনিবার বিকেল ৩টায় শাহবাগে গণজমায়েত অনুষ্ঠিত হবে। পাশাপাশি সারা দেশের যেসব স্থানে জুলাই অভ্যুত্থানে আন্দোলন হয়েছে, সেসব স্থানে গণজমায়েত পালন করা হবে।  

হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের অবস্থান কর্মসূচির ৪৫ ঘণ্টা হয়েছে। যতক্ষণ না নিষিদ্ধ করা হয়, ততক্ষণ অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।  

এ সময় তিনি তিন দফা দাবি তুলে ধরেন হাসনাত। দাবিগুলোর মধ্যে রয়েছে—

১. আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে সব সহযোগী সংগঠনসহ নিষিদ্ধ করতে হবে।

২.⁠ ⁠আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে।

৩.⁠ ⁠জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে।  

হাসনাত আব্দুল্লাহ বলেন, তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না। শনিবার অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। সারাদেশ থেকে যারা আওয়ামী লীগের নির্যাতনের শিক্ষার হয়েছেন, পিলখানা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, শাপলা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী আন্দোলনে যারা হত্যার শিকার হয়েছেন, সবার অংশগ্রহণে এই জমায়েত অনুষ্ঠিত হবে। সঙ্গে সঙ্গে সারাদেশে প্রত্যেক জুলাই পয়েন্টে গণজমায়েত ঘোষণা করছি। যে সিদ্ধান্ত ৫ আগস্ট হয়েছে, তার আইনি ভিত্তি আদায়ের লড়াই এটা।  

এ সময় হাসনাতের সঙ্গে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, গণতান্ত্রিক ছাত্র সংসদের একাধিক নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী এবি জুবায়েরসহ বিভিন্ন সংগঠনের একাধিক নেতারা উপস্থিত ছিলেন।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!