মুখোমুখি ইতালি-ফ্রান্স’ব্যর্থতা ঝেড়ে ঘুরে দাঁড়াতে চান এমবাপে’

ইউরোয় খুবই বাজে খেলেছিলো ফ্রান্স। দলটির অধিনায়ক কিলিয়ান এমবাপে তেমনটাই মনে করছেন। ইউরো ব্যর্থতা কাটিয়ে এবার উয়েফা নেশন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে ইতালির বিপক্ষে মাঠে নামছে ফরাসীরা। এই ম্যাচ দিয়ে নতুন করে শুরু করতে চান কিলিয়ান এমবাপে।

সর্বশেষ ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল খেলেছিলো ফ্রান্স। চ্যাম্পিয়ন স্পেনের কাছে হেরে বিদায় নিতে হয়েছে তাদেরকে। ওই ব্যর্থতার পর এবারই প্রথম মাঠে নামছে ফরাসীরা।

ইতালির বিপক্ষে (আজ রাত পৌনে ১টায়) মাঠে নামার আগে এক সংবাদ সম্মেলনে ২৫ বছর বয়সী এই ফুটবলার জানিয়েছেন, পিএসজি থেকে ফ্রি ট্রান্সফারে রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার পর নিজের অভিজ্ঞতা থেকে মানসিকতা পরিবর্তন করে নিয়েছেন।

রিয়াল মাদ্রিদে যাওয়া নিয়ে এমবাপে বলেন, `এটা এমন এক জায়গা (ক্লাব) যেখানে আমি সব সময় যেতে চেয়েছি। গত বছর কিছুটা দূরত্ব তৈরি হয়েছিলো। ‘

`আমার পুরো ক্যারিয়ারে পরাজয়কে ঘৃণা করে এসেছি। গত বছরও আমি জিততে চেয়েছিলাম। এখন আমি সেই মানসিকতাতেই ফিরে এসেছি, পরাজয়কে ঘৃণা করার।‘

এমবাপে স্পেনের রাজধানীতে নিজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন, `মাদ্রিদে আমি খুবই সুখি। সময়টা ভালোই যাচ্ছে। আমরা এরই মধ্যে একটি ট্রফি জিতে নিয়েছি। ‘ আটালান্টার বিপক্ষে উয়েফা সুপার কাপ জয় নিয়ে কথা বলছিলেন তিনি।

`পারফরম্যান্সের বিচারে আমরা ভালো থেকে ভালোর দিকে যাচ্ছি। আমি গোল পেয়েছি। একই এনার্জি নিয়ে আমি এখানে (প্যারিস) এসেছি। যেভাবেই হোক ফ্রান্সকে আমি জেতাতে চাই। ‘

ইতালির বিপক্ষে ফ্রান্স খেলবে প্যারিসের পার্ক ডি প্রিন্সেসে। যেটা আবার পিএসজির হোম গ্রাউন্ড। এখানে ফিরতে পেরে কেমন অনভূতি হচ্ছে? এমবাপে বলেন, `আমাকের কিভাবে স্বাগত জানাবে, জানি না। আমি খুব বেশি আশাও করি না। এটা নিয়ে ভাবিও না। আমার কাছে মূল বিষয় হলো, জয়।‘

  • Related Posts

    শেরপুরে নিউ ইয়র্ক প্রবাসী প্রতিষ্ঠিত সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তি ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    শেরপুরে নিউ ইয়র্ক প্রবাসী সাংবাদিক আবুল কাশেম প্রতিষ্ঠিত সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তি প্রদান ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংম্বর্ধনা অনুষ্ঠান হল গত ১৬ এপ্রিল শেরপুর সদরের চরজংগলদী রাহেতুন…

    Continue reading
    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হন সেটা নিশ্চিত করা, লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখা এবং গ্রাম-শহরে বিদ্যুৎ বৈষম্য কমাতে রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে ১১০ মেগাওয়াট লোডশেডিং করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।  বৃহস্পতিবার (২৩ এপ্রিল)…

    Continue reading

    শেরপুরে নিউ ইয়র্ক প্রবাসী প্রতিষ্ঠিত সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তি ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    শেরপুরে নিউ ইয়র্ক প্রবাসী প্রতিষ্ঠিত সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তি ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ

    নিউজিল্যান্ডের বিপক্ষে এক যুগ পর বাংলাদেশের সিরিজ জয়

    নিউজিল্যান্ডের বিপক্ষে এক যুগ পর বাংলাদেশের সিরিজ জয়

    মোস্তাফিজ-নাহিদ রানা চেপে ধরেছে নিউজিল্যান্ডকে

    মোস্তাফিজ-নাহিদ রানা চেপে ধরেছে নিউজিল্যান্ডকে

    কোম্যানের হ্যাটট্রিক, ফাইনালে রোনালদোর দল

    কোম্যানের হ্যাটট্রিক, ফাইনালে রোনালদোর দল

    বহুকাল পর অস্ট্রেলিয়া মাতাবেন রুনা লায়লা, থাকবেন ইমনও

    বহুকাল পর অস্ট্রেলিয়া মাতাবেন রুনা লায়লা, থাকবেন ইমনও

    মালদ্বীপে ভিসা ফি না দেওয়া বিদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

    মালদ্বীপে ভিসা ফি না দেওয়া বিদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

    বনানীতে আইল্যান্ডে ধাক্কা বাসের, নিহত ২

    বনানীতে আইল্যান্ডে ধাক্কা বাসের, নিহত ২