পাকিস্তান থেকে রিশাদ ও নাহিদ রানাকে দেশে আনতে চার্টার্ড ফ্লাইট!

পুরোদস্তুর যুদ্ধ লাগেনি। তারপরও বিমান, মিসাইল ও ড্রোন হামলা-পাল্টা হামলা চলছে। ইতিমধ্যে অর্ধশতাধিক প্রাণহানির ঘটনাও ঘটেছে। ভারত-পাকিস্তান বড় যুদ্ধের ইঙ্গিত দেখা যাচ্ছে।

এরই মধ্যে পাকিস্তানের সেনা সদরদপ্তর রাওয়ালপিন্ডিতে ড্রোন হামলা চালিয়েছে ভারত। তাতেই অনিশ্চয়তার দোলাচলে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। রাওয়ালপিন্ডি শহরে খেলা বন্ধ করে দেওয়া হয়েছে।

এ অবস্থায় বাংলাদেশের দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানার নিরাপত্তা নিয়েও জেগেছে বড় ধরনের সংশয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পিএসএল খেলতে যাওয়া ওই দুই জাতীয় ক্রিকেটারের নিরাপত্তার বিষয়টি খুঁটিয়ে দেখছে।

বিসিবি থেকে পরপর দুদিন জানানো হয়েছে, রিশাদ ও নাহিদ রানার নিরাপত্তার ব্যাপারে বোর্ড সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ ফোনে ওই দুই ক্রিকেটারের সঙ্গে কথা বলছেন গতকাল বুধবার সকালেই। আজ বৃহস্পতিবার পড়ন্ত বিকেলে বিসিবি থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পিসিবির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বোর্ড।

এরই মধ্যে নাহিদ রানা ও রিশাদকে দেশে নিরাপদে ফিরিয়ে আনার চিন্তাভাবনাও চলছে। তবে পাকিস্তানের কয়েকটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকায় তাদের দেশে ফেরায়ও দেখা দিয়েছে বিপত্তি। সেই অনিশ্চয়তা মুক্ত হতে শোনা যাচ্ছে, বিসিবি চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করতে পারে।

পিএসএল কভার করতে যাওয়া পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অবস্থানরত সাংবাদিক তাসফিক পলক আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মুঠোফোনে জাগো নিউজকে জানিয়েছেন, বিসিবি আপ্রাণ চেষ্টা করছে রিশাদ ও নাহিদ রানাকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফেরানোর। পিসিবির সঙ্গে সেভাবে কথাও চলছে। সব ঠিকঠাক হলে দুই ক্রিকেটারকে চার্টার্ড ফ্লাইটেই দেশে ফিরিয়ে আনা হবে।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী