২-০ ব্যবধানে লিড নিয়েও বেনজেমাদের কাছে হারলো আল নাসর

টানা ৯ বছর খেলেছিলেন ইউরোপের সবচেয়ে সফল ক্লাব রিয়াল মাদ্রিদের জার্সিতে। ভাগ্যগুণে ক্রিশ্চিয়ানো রোনালদো ও করিম বেনজেমা এখন সৌদি প্রো লিগে। রোনালদো খেলছেন আল নাসরের হয়ে, আর বেনজেমা আল ইত্তিহাদের জার্সিতে।

গতকাল বুধবার সৌদি প্রো লিগে মুখোমুখি হয়েছিলেন রোনালদো ও বেনজেমা। এই ম্যাচে দারুণ এক লড়াই হয়েছে। প্রথমার্ধে ছিল আল নাসরের দাপট, আর দ্বিতীয়ার্ধে আল ইত্তিহাদের। তবে শেষ হাসি হেসেছে ইত্তিহাদ।

ঘরের মাঠ আল আওয়াল পার্কে ম্যাচের মাত্র ৩ মিনিটে সাদিও মানে গোল করে আল নাসরকে ১-০ গোলে এগিয়ে দেন। ৩৭ মিনিটে দ্বিতীয় গোল পায় আল নাসর। এবার গোল করেন আয়মান ইয়াহিয়া। ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় রোনালদোর দল।

দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ইত্তিহাদ। ৩ মিনিটের ব্যবধানে দুই গোল শোধ করে তারা। প্রথম গোলটি করেন বেনজেমা, ৪৯ মিনিটে। আর ৫২ মিনিটে ইত্তিহাদকে ২-২ সমতায় ফেরান এনগোলা কান্তে।

৯৪ মিনিট পর্যন্ত দুই দল সমতাতেই ছিল। এরপরই স্বাগতিক দলের ভক্তদের স্তব্ধ করে দেন ইত্তিহাদের হোসেম আওয়ার। এতে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় আল ইত্তিহাদ।

ম্যাচের শেষ মুহূর্তে দু’দলের ফুটবলাররা মারামারিতে জড়ায়। এতে লাল কার্ড দেখেন ইত্তিহাদের মুসা দিয়াবি।

এই ম্যাচে স্কোর করতে না পেরে হতাশ হয়ে মাঠ ছাড়েন রোনালদো। এখনো আল নাসরের জার্সিতে কোনো বড় শিরোপা জিততে পারেননি পর্তুগিজ তারকা। এবারও হয়তো তাকে ফিরতে হবে খালি হাতেই।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ থেকে রোনালদোরা এবার পড়েছে সেমিফাইনাল থেকে। আর প্রো লিগে ৩০ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান এখন চতুর্থস্থানে। অন্যদিকে সমান ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে আল ইত্তিহাদ।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী