পঞ্চম ম্যাচে হেরে গেলো বাংলাদেশের যুবারা

শ্রীলঙ্কায় চলমান অনূর্ধ্ব-১৯ দলের ৬ ম্যাচের সিরিজে আগেই ৩-১ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। অর্থ্যাৎ, অন্তত সিরিজ হারবে না। তবে একটি ম্যাচ জিততে পারলে সিরিজের ট্রফিটা নিয়েই দেশে ফিরতে পারতো আজিজুল হাকিম তামিমরা।

কিন্তু সে কাজটা কঠিন হয়ে গেলো আজ (রোববার) কলম্বোয় স্বাগতিক শ্রীলঙ্কার কাছে ২৭ রানের হারে। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে প্রথমে শ্রীলঙ্কান ব্যাটাররা সংগ্রহ করেছিলো ১৯৬ রান। জবাব দিতে নেমে বাংলাদেশ অলআউট হলো ১৬৯ রানে। ফলে ২৭ রানে হার জুনিয়র টাইগারদের।

টস জিতে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলঙ্কান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। প্রথম থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। ওপেনার ভিরান চামুদিথা ১৪ এবং সুহাস ফার্নান্দো ২৮ রানে উইকেট হারান।

ওয়ানডাউনে নামা চামিকা হিনাতিগালা ৭ রান করেন। কিথাম ভিদানাপাতিরানা করেন ২৮ রান। ২য় সর্বোচ্চ ৪২ রান করেন বিমাথ দিনসারা। ৫৯ বলে ৫১ রান করেন আধাম হিলমি। শেষ পর্যন্ত ৪২.৩ ওভারে অলআউট হয় শ্রীলঙ্কা।

জবাব দিতে নেমে বাংলাদেশও শুরু থেকে খেই হারাতে থাকে। ১৭ রানে হারায় ৩ উইকেট। মিডল অর্ডারে এমডি আবদুল্লাহ ৩২, সাইমুন বাসির ৩৭ ও ফরিদ হাসান শেষ পর্যন্ত ৪৫ ওভারে ১৬৯ রানে অলআউট হয় যুবারা।

  • Related Posts

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ব্রাজিলের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এর মাধ্যমে জাতীয় দলের হয়ে তার দীর্ঘ ১৬ বছরেরও বেশি সময়ের এক বর্ণাঢ্য ক্যারিয়ারের অবসান ঘটল। ৩৪…

    Continue reading
    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    জিম্বাবুয়ের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের পর আইসিসির সর্বশেষ হালনাগাদ করা টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাংকিংয়ে দারুণ উন্নতি করেছেন ভারতীয় কিশোর তারকা বৈভব সূর্যবংশী।  হারারেতে অনুষ্ঠিত সিরিজে ৫০.৩৩ গড়ে ১৫১ রান সংগ্রাহক…

    Continue reading

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    আসামের বন্যার্তদের পাশে সালমান খান-আলিয়া ভাট

    আসামের বন্যার্তদের পাশে সালমান খান-আলিয়া ভাট

    বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে একযোগে কাজ করবে দু’দেশ

    বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে একযোগে কাজ করবে দু’দেশ

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প