ভোলায় বিএনপির সম্মেলনে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

ভোলার তজুম‌দ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়‌নের উত্তর শাখার বিএন‌পির স‌ম্মেলন‌কে কেন্দ্র ক‌রে দুই সভাপ‌তি প্রার্থী‌র সমর্থকদের মধ্যে সংঘ‌র্ষের ঘটনা ঘ‌টে‌ছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

সোমবার (৫ মে) বিকেল ৫টার দিকে উপ‌জেলার শশীগঞ্জ বাজার সংলগ্ন এক‌টি মাদরাসার মা‌ঠে এ সংঘর্ষের ঘটনা ঘ‌টে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বি‌কে‌লের দি‌কে তজুম‌দ্দিন উপ‌জেলার চাঁদপুর ইউনিয়‌নের উত্তর শাখার বিএন‌পির স‌ম্মেলন শুরু হয়। স‌ম্মেলন চলাকা‌লীন স্লোগান দেওয়া‌কে কেন্দ্র ক‌রে উত্তর শাখার সভাপ‌তি প্রার্থী জা‌হিদ হাসান দিদার ও অর‌বিন্দ দে টিটুর সমর্থক‌দের ম‌ধ্যে বাগবিতণ্ডা হয়। পরে চেয়ার নিয়ে মারামা‌রিতে জড়িয়ে পড়েন তারা।

একপর্যায়ে উপ‌জেলা বিএন‌পির আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু ও সদস্য সচিব ওমর আসাদ রিন্টুসহ উপ‌জেলার অন্য নেতারা সম্মেলন স্থা‌গিত ক‌রে চ‌লে যান। প‌রে দুই সভাপ‌তি প্রার্থীর সমর্থকরা লা‌ঠিসোঁটা নি‌য়ে সংঘ‌র্ষে জড়িয়ে পড়েন। এতে দুই পক্ষের অন্তত ৩০ জন আহত হন।। আহতদের অ‌নে‌কেই তজুম‌দ্দিন উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে চিকিৎসাধীন।

এ বিষয়ে চাঁদপুর উত্তর শাখার সভাপ‌তি প্রার্থী জা‌হিদ হাসান দিদার অ‌ভি‌যোগ করে বলেন, তার সমর্থক সংখ্যা অ‌নেক বে‌শি হওয়ায় প্রতিপক্ষ অর‌বিন্দ দে টিটুর গ্রুপের সমর্থকরা তার সমর্থক‌দের ওপর হামলা চা‌লিয়েছেন। এতে তার ১৫-২০ জন সমর্থক আহত হ‌য়ে‌ছেন।

জানতে চাইলে সভাপ‌তি প্রার্থী অর‌বিন্দ দে টিটু একই অভিযোগ করে বলেন, জা‌হি‌দ সমর্থকদের হামলায় তার পক্ষের ২০ জন আহত হয়ে‌ছেন।

ত‌বে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রা‌জি হননি তজুম‌দ্দিন উপ‌জেলা বিএন‌পির আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু ও সদস্য সচিব ওমর আসাদ রিন্টু।

তজুম‌দ্দিন থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল কুদ্দুস বলেন, থানায় অ‌ভি‌যোগ কর‌লে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!