ফরিদপুরে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

ফরিদপুরের ভাঙ্গায় স্থানীয় গ্রুপে যোগদানকে কেন্দ্র করে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষে কুদ্দুস মোল্লা (৫০) নামে একজন নিহত হয়েছেন। এতে উভয় পক্ষের কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন। তবে প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রোববার (৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার ঘারুয়া ইউনিয়নের মকরম পট্টি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কুদ্দুস মোল্লা মকরম পট্টি গ্রামের মৃত হামেদ মাতুব্বরের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার ঘারুয়া ইউনিয়নের মকরম পট্টি এলাকার বজলু মুন্সি ও দবির মাতুব্বর গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। রোববার বজলু মুন্সি গ্রুপের মিরাজ মেম্বার দবির মাতুব্বর গ্রুপে যোগ দেন। এ ঘটনায় দবির মাতুব্বর গ্রুপের লোকজন পিকনিকের আয়োজন করে। এ ঘটনাকে কেন্দ্র করে রাতের আঁধারে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে বজলু মুন্সি গ্রুপের কুদ্দুস মোল্লা নিহত হন।

ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনসুর আহম্মেদ বলেন, স্থানীয় গ্রুপে যোগদানকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত একটানা এ সংঘর্ষে বজলু মুন্সি গ্রুপের কুদ্দুস মোল্লা ঘটনাস্থলে নিহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, গ্রুপে যোগদানের পর পিকনিকের আয়োজনকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে একজন নিহত ও কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

  • Related Posts

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ইউক্রেনে রাশিয়ার ব্যাপক বিমান হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) চালানো এসব হামলা রাজধানী কিয়েভ থেকে শুরু করে পশ্চিমাঞ্চলীয় শহর লভিভ পর্যন্ত ছড়িয়ে পড়ে। হামলার প্রেক্ষাপটে প্রতিবেশী…

    Continue reading
    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল মোকাবিলার প্রশিক্ষণ চলাকালে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন ক্রু সদস্য নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে দেশটির সান হুয়ান প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ জানতে…

    Continue reading

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    আসামের বন্যার্তদের পাশে সালমান খান-আলিয়া ভাট

    আসামের বন্যার্তদের পাশে সালমান খান-আলিয়া ভাট

    বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে একযোগে কাজ করবে দু’দেশ

    বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে একযোগে কাজ করবে দু’দেশ

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী