লখনৌকে হারিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এলো পাঞ্জাব

ধর্মশালায় রোববার আইপিএলে হাই স্কোরিং ম্যাচ হলো। এই হাই স্কোরিং ম্যাচেই লখনৌ সুপার জায়ান্টসকে ৩৭ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এলো পাঞ্জাব কিংস।

প্রথমে ব্যাট করে প্রীতি জিনতার দল ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৩৬ রানের বিশাল স্কোর। জবাব দিতে নেমে লখনৌও কম যায়নি। প্রায় ২০০ রান করে ফেলেছিল তারা। ৭ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ১৯৯ রান।

এই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এলো পাঞ্জাব। ১১ ম্যাচ শেষে পাঞ্জাবের পয়েন্ট ১৫। ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১৪ পয়েন্ট করে নিয়ে তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছেন যথাক্রমে মুম্বাই ইন্ডিয়ান্স ও গুজরাট টাইটান্স।

রোববার (৪ মে) ধর্মশালায় টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় লখনৌ। ব্যাট করতে নেমে শুরুতেই প্রিয়ানস আরিয়ানের উইকেট হারিয়ে বিপদে পড়ে পাঞ্জাব। তবে প্রাবশিরাম সিংয়ের ৪৮ বলে ৯১ রানের ওপর ভর করে ব্যাট হাতে রীতিমত উড়তে থাকে দলটি। ৬টি বাউন্ডারির সঙ্গে ৭টি ছক্কার মার মারেন প্রাবশিরাম।

১৪ বলে ৩০ রান করেন জস ইংলিস। ২৫ বলে ৪৫ রান করেন শ্রেয়াশ আয়ার। ১৫ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন শশাঙ্ক সিং।

জবাবে জয়ের জন্য ২৩৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৯৯ রান সংগ্রহ করে লখনৌ। আয়ুশ বাদোনি সর্বোচ্চ ৪০ বলে করেন ৭৪ রান। ২৪ বলে ৪৫ রান করেন আবদুল সামাদ। পাঞ্জাবের আর্শদিপ সিং নেন ৩ উইকেট।

  • Related Posts

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা দেওয়ার কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের প্রশ্নের…

    Continue reading
    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরান বর্তমানে ‘ভেঙে পড়ার অবস্থায়’ রয়েছে এবং নেতৃত্ব সংকট মোকাবিলার…

    Continue reading

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১