বিভিন্ন দেশের ৪৮ হাজার ৩১৯ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

বিভিন্ন দেশের ৪৮ হাজার ৩১৯ বন্দিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। তবে এ সংখ্যায় কতজন বাংলাদেশি রয়েছেন তা জানায়নি দেশটির ইমিগ্রেশন বিভাগ।

শনিবার ইমিগ্রেশন বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, গত বছরের ডিসেম্বর পর্যন্ত সারাদেশের ১৮টি স্থায়ী ডিপো, দুটি অস্থায়ী ডিপো এবং ছয়টি বাইতুল মাহাব্বার মাধ্যমে সাজা শেষে আকাশ ও নৌপথে ৪৮ হাজার ৩১৯ জন অভিবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

ইমিগ্রেশন অধিদপ্তরের প্রধান দাতুক জাকারিয়া শাবান বিবৃতিতে বলেছেন, সারাদেশের ডিপোগুলোতে মাত্র ২১ হাজার ৫৩০ জন বন্দিকে রাখার ব্যবস্থা রয়েছে। তারমতে, ডিপোর জট কমাতে, বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছিল যেন গত ৩১ ডিসেম্বর ৪৮ হাজার ৩১৯ জন আটক অভিবাসীদের সাজা শেষে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়।

ফেরত পাঠানো সংখ্যার মধ্যে ৩৪ হাজার ৭০২ জন পুরুষ, ১১ হাজার ৫৪০ জন নারী ১ হাজার ১৭৬ জন ছেলে এবং ৯০১ জন মেয়ে রয়েছে।

জট কমাতে গৃহীত পদক্ষেপগুলোর মধ্যে ছিল ৪ সেপ্টেম্বর, ২০২৩ থেকে শুরু করে দুই বছরের জন্য সাবাহের সান্দাকান বন্দর থেকে ফিলিপাইনের জাম্বোয়াঙ্গা বন্দরে ফিলিপিনসের নাগরিক বন্দিদের স্থানান্তরের জন্য ফেরি পরিবহন ব্যবস্থা করা করা।

১ জানুয়ারি ২০২৪ থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত দুই বছরের জন্য তাওয়াউ বন্দর থেকে ইন্দোনেশিয়ার নুনুকান বন্দরে ইন্দোনেশিয়ার নাগরিক বন্দিদের ফিরিয়ে নেওয়ার জন্য ফেরি ভাড়া পরিষেবা দেওয়া হয়।

জাকারিয়া বলেন, এর বাইরে আরেকটি পদক্ষেপ হলো পেনিনসুলার মালয়েশিয়া ডিপোতে ইন্দোনেশিয়ান নাগরিক বন্দিদের পাসির গুদাং বন্দর থেকে ইন্দোনেশিয়ার তানজুং পিনাং বন্দরে দুই বছরের জন্য, অর্থাৎ ১ নভেম্বর ২০২৪ থেকে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত ফেরি ভাড়া পরিষেবা দেওয়া হয়।

এছাড়া সাজা শেষ করা অভিবাসী বন্দিদের দ্রুত নিজ দেশে স্থানান্তর কর্মসূচিও পরিচালনা করছে ইমিগ্রেশন। পরিচালক বলেন, ডিপোতে জট কমাতে ইমিগ্রেশন বিভাগের গৃহীত পদক্ষেপগুলোর মধ্যে এটি একটি।

  • Related Posts

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম বক্তব্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে সেগুলোর…

    Continue reading
    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    সারা দেশজুড়ে যে সংকট তৈরি হয়েছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকার দায়ী। কারণ তিনি যেদিন ইসরায়েল থেকে উপহার নিয়ে ফিরে এলেন, তার পরই যুদ্ধটা শুরু হয়। এমনই…

    Continue reading

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প