বিদায়লগ্নে বন্ধু ডি মারিয়াকে আবেগঘন যে বার্তা দিলেন মেসি

২০০৮ সাল থেকে একসঙ্গে পথচলা লিওনেল মেসি ও অ্যানহেল ডি মারিয়ার। তরুণ বয়সেই আর্জেন্টিনার হয়ে অলিম্পিকে সোনা জিতেছিলেন দুই কিংবদন্তি। এরপর দীর্ঘ ১৬ ব্ছরের সহযোদ্ধা ডি মারিয়ার সঙ্গে একবার বিশ্বজয় ও দুইবার লাতিন আমেরিকা জয় করেন মেসি।

দিনে দিনে ডি মারিয়ার সঙ্গে সখ্যতা আর বন্ধুত্বের গভীরতা বাড়তে থাকে মেসির। এক সময় ডি মারিয়াকে সেরা বন্ধু বলে ঘোষণা করেন ৮ বারের ব্যালন ডি’অরজয়ী তারকা।

মেসির সঙ্গে ২০২৪ সালের কোপা আমেরিকা জয়ের পর আর্জেন্টিনার ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন ডি মারিয়া। যে কারণে জাতীয় দলের জার্সিতে আর একসঙ্গে খেলা হবে না দুই তারকার।

গতকাল বৃস্পতিবার আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয় ডি মারিয়াকে। চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের আগে তাকে বিদায়ী সংবর্ধনা জানায় আর্জেন্টাইনরা। ইনজুরিতে থাকার কারণে দলের সঙ্গে ছিলেন না মেসি। সুদূর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে ভিডিওতে বন্ধুকে বার্তা দিয়েছেন মেসি।

এদিন সপরিবারে মাঠে আসেন ডি মারিয়া। এক সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন মেসি। সেখানে মেসি বলেন, ‘আমি দুঃখিত যে, তোমার বিশেষ রাতে এখানে থাকতে পারিনি। তুমি জানো যে, আমি ভালো হওয়ার চেষ্টা করছি, যাতে আসতে পারি। ভিডিও বার্তা দিলেও আমি সেখানে থাকতে চেয়েছিলাম।’

মেসি আরও বলেন, ‘আশা করি, তুমি এই রাতটি তোমার পরিবার, প্রিয়জন এবং আর্জেন্টিনার সমস্ত লোকদের সঙ্গে উপভোগ করবে। তুমি আমাদের যা কিছু দিয়েছো তার জন্য শ্রদ্ধা প্রাপ্য। ব্যক্তিগতভাবে আমরা একে অপরকে যা বলার ছিল তা বলেছি। আমরা ভাগ্যবান একসঙ্গে এত বছর ভাগ করে নেওয়ার জন্য। জাতীয় দলে আমাদের সবকিছু নিয়ে এখন কে চিন্তা করবে? সবকিছুকে পেছনে ফেলে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। এটি উপভোগ করো। কারণ, তুমি এটির যোগ্য। আমরা তোমাকে অনেক মিস করবো।’

মেসির সঙ্গে শুধু জাতীয় দল নয়, ক্লাবেও খেলেছেন ডি মারিয়া। ২০২১-২২ সালে প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) একসঙ্গে খেলেছিলেন তারা। এখন মেসির সঙ্গে যুক্তরাষ্ট্রে ইন্টার মিয়ামিতেও যোগ দেওয়ার চিন্তা করছেন ডি মারিয়া।

  • Related Posts

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    যুক্তরাষ্ট্রের এক বিশেষ বাহিনীর সেনা সদস্যকে গ্রেফতার করা হয়েছে। যিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার সামরিক অভিযানের ফলাফলের ওপর বাজি ধরে প্রায় ৪ লাখ ডলার আয় করেছেন বলে অভিযোগ…

    Continue reading
    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে তিনি কোনোভাবেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন না। ওভাল অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, কেন আমি এটি ব্যবহার করবো?—এ প্রশ্নকেই তিনি…

    Continue reading

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    কুমিল্লায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

    কুমিল্লায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

    ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

    ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

    আজ মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

    আজ মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

    শেরপুরে নিউ ইয়র্ক প্রবাসী প্রতিষ্ঠিত সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তি ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    শেরপুরে নিউ ইয়র্ক প্রবাসী প্রতিষ্ঠিত সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তি ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ