মা হারালেন অনিল কাপুর

বলিউড অভিনেতা অনিল কাপুরের মা নির্মল কাপুর শুক্রবার মারা গেছেন। তিনি ৯০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে কাপুর পরিবারে গভীর শোকের ছায়া নেমেছে। নির্মল কাপুরকে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে অসুস্থতার কারণে ভর্তি করানো হয়েছিল।

এমন দুঃসংবাদ ছড়িয়ে পড়ার পরই কাপুর পরিবারের সবাইকে সান্ত্বনা দিতে ছুটে যান করণ জোহর, ফারহা খান, রানি মুখোপাধ্যায়, রবিনা ট্যান্ডন, অনুপম খের, জাভেদ আখতার, রাজকুমার সন্তোষীসহ বলিউডের অনেক খ্যাতিমান তারকা।

ভারতীয় গণমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত কারণে ভুগছিলেন নির্মল কাপুর। কয়েক দিন আগে তার শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় ভর্তি মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই হাসপাতালে তাকে ভর্তি করা হয়। শুক্রবার সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

জানা গেছে, শনিবার বেলা সাড়ে ১১টায় পবনহংস শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এরই মধ্যে শুক্রবার গভীর রাতে দাদিকে শেষবার দেখার জন্য পৌঁছে গিয়েছিলেন সোনম কাপুর। হাসপাতাল থেকে দুই চাচা অনিল-সঞ্জয়ের সঙ্গে দাদির মরদেহ বাড়িতে নিয়ে আসার সময়ে ভেঙে পড়েন অর্জুন কাপুরও। এক কোণে দাঁড়িয়ে অঝোরে কাঁদতে দেখা যায় নির্মলের নাতনি শানায়া কাপুরের প্রিয় বান্ধবী অনন্যা পাণ্ডেকে।

নির্মল কাপুর এবং প্রযোজক সুরিন্দর কাপুরের বিয়ে হয়েছিল ১৯৫৫ সালে। ২০১১ সালে নির্মল কাপুরের স্বামী সুরিন্দর কাপুরের মৃত্যু হয়। সোশ্যাল মিডিয়ায় কাপুর পরিবারের অনুরাগীরাও অনিল কাপুর এবং বনি কাপুরের মায়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!