পর্যটকে মুখর সিলেট, ফাঁকা নেই হোটেল-মোটেল

মে দিবস ঘিরে টানা তিনদিনের ছুটিতে সিলেটের বিভিন্ন পর্যটনকেন্দ্রে পর্যটকদের ঢল নেমেছে। ফাঁকা নেই হোটেল-মোটেল। বৃহস্পতিবার (১ মে) সকাল থেকে সাদাপাথর, জাফলং, রাতারগুল, বিছনাকান্দিসহ সিলেটের সবকটি পর্যটন স্পটে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় ছিল।

নগরীর লাক্কাতুড়া চা বাগান, হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) মাজারসহ বিভিন্ন স্পটে ছিল ভ্রমণপিপাসুদের পদচারণা।

বৃহস্পতিবার মহান মে দিবস এবং শুক্র ও শনিবার সরকারি ছুটি থাকায় তিনদিনের টানা ছুটি পেয়েছেন সরকারি চাকরিজীবীরা। সেই সুযোগে পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে সিলেটে বেড়াতে এসেছেন অনেকে।

এদিন সকাল থেকেই সিলেটের প্রধান প্রধান পর্যটনকেন্দ্র রাতারগুল, সাদাপাথর, বিছানাকান্দি, জাফলং পর্যটকদের পদচারণায় মুখর ছিল। শুক্রবার এবং এমনকি শনিবারও এসব স্পটে পর্যটক সমাগম হবে বলে আশা এ খাতের ব্যবসায়ীদের।

আম্বরখানা এলাকার হোটেল শেরাটনের স্বত্বাধিকারী সুজন আহমদ জানান, তিনদিনের ছুটিতে সিলেটে অসংখ্য পর্যটকের সমাগম ঘটেছে। অধিকাংশ হোটেল-মোটেল অগ্রিম বুকিং ছিল। যারা আগে হোটেল বুকিং করেননি, তারা এসে বিপাকে পড়েছেন। বিশেষ করে জিন্দাবাজার, দরগাহ গেট ও আম্বরখানা এলাকার কোনো হোটেলে রুম খালি নেই।

এদিকে, পর্যটকদের সার্বিক নিরাপত্তায় প্রস্তুত রয়েছে ট্যুরিস্ট পুলিশ। বিভিন্ন পর্যটন স্পটে বাড়তি নজরদারি বাড়ানো হয়েছে।

ট্যুরিস্ট পুলিশ সিলেটের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সাখাওয়াত হোসাইন জাগো নিউজকে জানিয়েছেন, সিলেটে পর্যটকের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ নিরাপত্তা জোরদার করেছে। পাশাপাশি সাদা পোশাকেও পর্যটন স্পটগুলোতে পুলিশ সদস্যরা তৎপর রয়েছেন।

তিনি জানান, টানা তিনদিন পর্যটকদের নিরাপত্তা দেওয়া ছাড়াও সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথর এলাকায় ট্যুরিস্ট পুলিশের স্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। এছাড়া সুনামগঞ্জ ও মৌলভীবাজারে পর্যটন স্পটগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!