পেছন থেকে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

গাইবান্ধায় পেছন দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এসময় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

বৃহস্পতিবার (১ মে) রাত সাড়ে ১০টার দিকে পলাশবাড়ী-গাইবান্ধা আঞ্চলিক সড়কের ঢোলভাঙ্গা ব্রিজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পলাশবাড়ী উপজেলার শ্যামপুর গ্রামের সাদা মিয়ার ছেলে রিফাত শ্রাবণ (২১) ও বিষ্ণুপুর গ্রামের আরিফ মন্ডলের ছেলে কৌশিক (২২)। আহতরা হলেন, একই উপজেলার শ্যামপুর গ্রামের রাজু মিয়ার ছেলে রিফাত (২২) ও বিষ্ণুপুর গ্রামের এনামুলের ছেলে তৌহিদ (২৩)।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১০টার দিকে চার বন্ধু মোটরসাইকেলে চড়ে গাইবান্ধা থেকে পলাশ পৌর শহরের দিকে যাচ্ছিলেন। গাইবান্ধা-পলাশবাড়ীর আঞ্চলিক সড়কের ঢোলভাঙ্গা ব্রিজ নামক স্থানে পৌঁছালে গাইবান্ধা থেকে ছেড়ে আসা একটি ট্রাক মোটরসাইকেলে পেছন থেকে ধাক্কা দেয়।

এসময় মোটরসাইকেলের দুই আরোহী ছিটকে রাস্তার ওপর পড়ে গেলে পেছন থেকে আসা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তারা মারা যান। অন্য দুজন গুরুত্বর আহত হন। স্থানীয়রা গুরুতর আহত দুজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ওসি জুলফিকার জানান, দুর্ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় জব্দ করা সম্ভব হয়নি।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!