চেন্নাইয়ের পর রাজস্থানেরও বিদায়, শীর্ষে মুম্বাই

লিগ পর্বের খেলা শেষের দিকে। যে কারণে শুরু হয়ে গেছে নিচের দিকের দলগুলোর বিদায়ের পালা। গতকাল বুধবার পাঞ্জাব কিংসের কাছে হেরে প্রথম দল হিসেবে আইপিএলের চলতি আসর থেকে বিদায় নিয়েছিল চেন্নাই সুপার কিংস। এবার তাদের পথে হাঁটলো রাজস্থান রয়্যালসও।

বৃহস্পতিবার মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে উড়ে গেছে রাজস্থান। ১০০ রানের বিশাল ব্যবধানে হেরে দ্বিতীয় দল হিসেবে চলতি আসর থেকে ছিটকে গেছে রিয়ান পরাগের দল।

হারলেই বাদ। ঘরের মাঠ জয়পুরে ‘ডু অর ডাই’ সমীকরণ সামনে রেখে মুম্বাইয়ের মুখোমুখি হয় রাজস্থান। কিন্তু অস্তিত্ব রক্ষার ম্যাচে আজ লড়াইটাও ঠিকমতো করতে পারেনি দলটি। মূলত মুম্বাইয়ের ২ উইকেটে ২১৭ রানের বিশাল স্কোরের নিচে চাপা পড়েছেন পরাগরা।

২১৮ রানের লক্ষ্যে রাজস্থান অলআউট হয়ে গেছে মাত্র ১১৭ রানে। ৪৭ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে তারা। নিজেদের আগের ম্যাচে গুজরাট টাইটানসের বিপক্ষে ১০১ রানের বিধ্বংসী ইনিংস খেলা বৈভব সূর্যবংশী আজ মুদ্রার উল্টো পিঠ দেখেন। ২ বলে ০ রানে আউট হন ১৪ বছরের এই কিশোর।

ব্যর্থ হন যসশ্বী জয়সওয়াল (৬ বলে ১৩), নিতিশ রানা (১১ বলে ৯), রিয়ান পরাগ (৮ বলে ১৬) ও শিমরন হেটমায়ার (১ বলে ০)।

রাজস্থানের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন জোফরা আরচার। ইনফ্যাক্ট সাব শিবম ডুবে করেন ৯ বলে ১৫ রান। শেষমেশ ১৬.১ ওভারে ১১৭ রানে গুটিয়ে যায় রাজস্থান।

এর আগে টস হেরে ব্যাট করতে নামা মুম্বাইকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার রোহিত শর্মা ও রায়ান রিকেল্টন। প্রথম উইকেটে ১১৬ রানের জুটি করেন তারা। দু’জনই হাঁকান ফিফটি। রিকেল্টন ৩৮ বলে ৬১ রান (৭ চার ৩ ছক্কা) করে আউট হলে জুটি ভাঙে।

৭ রানের ব্যবধানে আউট হন রোহিতও। ৩৬ বলে ৫৩ রান (৯ চার) করেন ডানহাতি ভারতীয় ব্যাটার। তৃতীয় উইকেটে ৯৪ রানের অবিচ্ছিন্ন জুটি করেন হার্দিক পান্ডিয়া ও সূর্যকুমার যাদব। অল্পের জন্য ফিফটি করতে পারেননি তারা।

হার্দিক ও সূর্যকুমার দু’জনই অপরাজিত থাকেন সমান ৪৮ রানে। এতেই ২১৭ রানের পুঁজি হয় মুম্বাইয়ের।

রাজস্থানের হয়ে বল হাতে ১টি করে উইকেট নেন রিয়ান পরাগ ও মাহিশ থিকসানা। মুম্বাইয়ের হয়ে ৩টি করে উইকেট দখল করেন ট্রেন্ট বোল্ট ও কার্ন শর্মা। ২ উইকেট পান জাসপ্রিত বুমরাহ।

রাজস্থানকে হারিয়ে টেবিলের শীর্ষে উঠেছে মুম্বাই। ১১ ম্যাচের হার্দিক পান্ডিয়ার দলের পয়েন্ট ১৪। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পয়েন্ট সমান হলেও রানরেটে এগিয়ে মুম্বাই।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!