পিরোজপুরে পিকআপ চাপায় প্রাণ গেল গৃহবধূর, স্বামী-শাশুড়ি হাসপাতালে

পিরোজপুরের মঠবাড়িয়ার পণ্যবাহী পিকআপ ভ্যানের চাপায় মাকুসদা বেগম (৪০) নামে এক অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এসময় তার স্বামী-শাশুড়ি ও চালক গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ মে) বেলা সাড়ে ১১ টার দিকে মঠবাড়িয়া-সাপলেজা সড়কের বিশ্বাসবাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধূ উপজেলার ভাইজোড়া গ্রামের ফল ব্যবসায়ী মো. আলমগীর হোসেনের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে সাপলেজা বাজার থেকে অটোরিকশাযোগে একই পরিবারের তিনজন মঠবাড়িয়া উপজেলা সদরে আসছিলেন। বিশ্বাসবাড়ি সেতু নাম স্থানে বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী একটি পিকআপ অটোরিকশাটিকে চাপা দেয়। এ সময় অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেলে একই পরিবারের তিন আরোহী ও অটোচালক আহত হন। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক গৃহবধূ মাকসুদা বেগমকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে নিহত গৃহবধূর স্বামী মো. আলমগীর হোসেন (৫০) ও শাশুড়ি রহিমা বেগম (৯০) কে গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া দুর্ঘটনায় আহত অটোচালক কালাম গাজী (৫০) মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন ঘটনা নিশ্চিত করে বলেন, হাসপাতাল থেকে নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!