কলকাতায় হোটেলে আগুন, নিহত ১৪

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। রাজ্যের কেন্দ্রে অবস্থিত বড়বাজারের মেছুয়ার ফলপট্টির একটি হোটেলে মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে ওই অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, মধ্য কলকাতার একটি হোটেলে আগুন লেগে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। খবর এনডিটিভি, হিন্দুস্তান টাইমস।

পুলিশ জানিয়েছে, এই ঘটনা ঘটেছে বড়বাজার থেকে প্রায় ৮ কিলোমিটার দূরের ঋতুরাজ হোটেলে। তবে এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা।

তিনি বলেন, ১৪টি মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে এবং বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। তদন্তের জন্য একটি বিশেষ দলও গঠন করা হয়েছে।

কী কারণে ওই অগ্নিকাণ্ড ঘটেছে সে বিষয়ে এখনো কিছু নিশ্চিত হওয়া যায়নি। কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার রাজ্য প্রশাসনের কাছে ক্ষতিগ্রস্তদের উদ্ধারের আহ্বান জানিয়েছেন। ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা রোধ করতে তিনি অগ্নিনিরাপত্তা ব্যবস্থার ‌কঠোর নজরদারির আহ্বান জানিয়েছেন।

আগুন লাগার পর একজন নিজেকে বাঁচাতে হোটেলের কার্নিশ থেকে ঝাঁপ দেন। তাকে সঙ্গে সঙ্গে কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে দেখে মৃত বলে ঘোষণা করেন। ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করেছে পুলিশ। তার নাম আনন্দ পাসোয়ান।

জানা গেছে, গত মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে কলকাতার বড়বাজার এলাকার মেছুয়া ফলপট্টির এক আবাসিক হোটেলে আগুন লাগে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। আতঙ্কে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। প্রাণ বাঁচাতে আতঙ্কে হোটেলের ছাঁদে উঠে পড়েন অনেকেই।

তীব্র ধোয়ার কারণে হোটেলটি গ্যাস চেম্বারে পরিণত হয়। ওই হোটেলে ঢোকা এবং বের হওয়ার একটাই সিঁড়ি। তাই অনেকেই নিচে নামতে না পেরে হোটেলের ভেতরেই আটকা পড়েন। আতঙ্কিত লোকজন মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে জানালার পাশে দাঁড়িয়ে নিজেদের উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করতে থাকেন। দমকল বাহিনীর হাইড্রোলিক ল্যাডার এনে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও।

ফলপট্টিতে থাকা লোকজন প্রথমে আগুন দেখে চিৎকার চেঁচামেচি শুরু করেন। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় দমকল বাহিনী ও বড়বাজার পুলিশ ফাঁড়িতে। ঘটনাস্থলে দমকল বাহিনী পৌঁছে দ্রুত আগুন নেভানোর চেষ্টা করে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের মোট ১০টি ইঞ্জিন ব্যবহার করা হয়।

কলকাতা বড়বাজার সেন্ট্রাল অ্যাভিনিউ এবং বিধান সরণির সংযোগকারী ওই রাস্তাটি বেশ ঘিঞ্জি। যে হোটেলে আগুন লেগেছে তার আশপাশে প্রচুর আবাসিক হোটেল, দোকান এবং বাড়ি আছে। ফলে দমকল বাহিনীর আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগে যায়। এছাড়াও দ্রুত আগুন ছড়িয়ে পড়ারও আশঙ্কা ছিল।

কলকাতা পুলিশ জানিয়েছে, অত্যন্ত ২৫ জনকে উদ্ধার করা হয়েছে। ছাদের কার্নিশ থেকে ঝাঁপ দিয়ে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (৩০ এপ্রিল) সকালের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়। আবাসিক হোটেলের ভেতর থেকে ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়।

দুর্ঘটনার পর স্থানীয় সময় ভোর চারটার দিকেই ঘটনাস্থলে উপস্থিত হয় কলকাতার মেয়র তথা রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, রাজ্যের নারী এবং শিশু কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা এবং কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা।

কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, আগুন নিয়ন্ত্রণ রয়েছে। কলকাতার এই অঞ্চলটি ঘিঞ্জি এলাকা, তাই দমকলকে আগুন নেভাতে বেগ পেতে হয়। তবে কীভাবে আগুন লাগলো তা দমকল ও কলকাতা পুলিশ খতিয়ে দেখবে। এই ঘটনার এফআইআর হবে এবং ঘটনার তদন্ত হবে।

ঘটনা তদন্তে এরই মধ্যে কলকাতা পুলিশ স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট) গঠন করেছে। বুধবার ঘটনাস্থলে যাচ্ছে ফরেন্সিক দল। কীভাবে অগ্নিকাণ্ড ঘটলো তা খতিয়ে দেখবে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট)।

এদিকে এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে পশ্চিমবঙ্গের কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার কলকাতা কর্পোরেশনের তীব্র সমালোচনা করেছেন। তিনি বার্তা সংস্থা এএনআইকে বলেন, এটি একটি মর্মান্তিক ঘটনা। আগুন লেগেছে…অনেক মানুষ এখনও ভবনে আটকা পড়ে আছেন। কোনো নিরাপত্তা বা সুরক্ষা ব্যবস্থা ছিল না…আমি জানি না কর্পোরেশন কী করছে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!