মালদ্বীপে বাংলা নববর্ষ উদযাপন

বাংলা নববর্ষ উপলক্ষে মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে এক আনন্দঘন ও বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সম্প্রতি রাজধানী মালের ন্যাশনাল ইউনিভার্সিটির প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাঙালির ঐতিহ্যবাহী বর্ষবরণ অনুষ্ঠানে প্রবাসীদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ।

মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি নাগরিক, কূটনীতিক, স্থানীয় অতিথি এবং বিভিন্ন দেশের প্রতিনিধি এ আয়োজনে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির বহিঃপ্রকাশ ঘটে। আয়োজনটি ছিল নৃত্য, সংগীত, কবিতা আবৃত্তি এবং ঐতিহ্যবাহী বাঙালি খাবারের সমন্বয়ে এক প্রাণবন্ত মিলনমেলা। অতিথিরা বাঙালি পোশাকে সজ্জিত হয়ে অনুষ্ঠানটিকে আরও রঙিন করে তোলেন।

ভারপ্রাপ্ত হাইকমিশনার সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রবাসে থেকেও বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ ও লালন করাই আমাদের এই আয়োজনের উদ্দেশ্য। এ ধরনের অনুষ্ঠান প্রবাসে আমাদের পরিচিতি ও বন্ধুত্বের পরিসরকে আরও বিস্তৃত করে।

বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার লক্ষ্যেই হাইকমিশন ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে বলে হাইকমিশনার জানান।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!