মালায়ালাম সিনেমার পদ্মশ্রীপ্রাপ্ত পরিচালক শাজি এন করুণ মারা গেছেন

চলে গেলেন মালায়ালাম সিনেমার কিংবদন্তিতুল্য নির্মাতা ও চিত্রনাট্যকার শাজি এন করুণ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। গতকাল (২৮ এপ্রিল) তিরুবনন্তপুরমে নিজ বাড়িতেই ৭৩ বছর বয়সী এ নির্মাতা শেষ নিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন।

শাজি এন করুণ পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সাবেক ছাত্র ছিলেন। ইনস্টিটিউটটি একটি এক্স পোস্টের মাধ্যমে তাদের শোক প্রকাশ করেছে।

এতে লেখা ছিল, ‘ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, পুনে আমাদের সাবেক খ্যাতিমান ছাত্র, শ্রী শাজি এন করুণের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। একজন দক্ষ গল্পকার এবং মালায়ালাম সিনেমার পথিকৃৎ, তার কাজ ভারতীয় চলচ্চিত্র নির্মাণকে সমৃদ্ধ করেছে। তার পরিবার এবং প্রিয়জনদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা।’

এ নির্মাতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের সাংসদ শশী থারুর। এ রাজনীতিবিদ ভারতীয় গণমাধ্যম পিটিআইকে বলেন, ‘এই খবরে আমি সত্যিই মর্মাহত এবং দুঃখিত। শাজি এন করুণ ছিলেন একজন মহান ব্যক্তিত্ব, এতে কোনো সন্দেহ নেই। আপনি যদি হাফ ডজন মহান ভারতীয় পরিচালকের নাম বলেন, তাহলে তিনি তাদের মধ্যে একজন হবেন। তিনি অসাধারণ সাফল্য অর্জন করেছিলেন।’

শশী থারুর আরও বলেন, ‘তার প্রথম ছবি, পিরাভি, যখন তিনি মাত্র ৩০ বছরের মাঝামাঝি ছিলেন, কেবল জাতীয় পুরস্কারই পাননি, কানে বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন, বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছিলেন, তিনি আরও অনেক চমৎকার ছবি তৈরি করেছিলেন, কিন্তু আশ্চর্যজনক বিষয় হল তিনি শোক, হৃদয়বিদারকতা, বেদনা চিত্রায়নের ক্ষেত্রে দক্ষ ছিলেন এবং আজ তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। আমি তার পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই।’

শাজি এন করুণ ১৯৮৮ সালে ‘পিরাভি’সিনেমা দিয়ে তার পরিচালনার যাত্রা শুরু করেন। ২০২৪ সালে ভারতীয় চলচ্চিত্রে অনন্য অবদানের জন্য শাজি এন করুণকে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রীতে ভূষিত করা হয়। তার দূরদর্শী গল্প বলার অভিজ্ঞতা বিশ্বজুড়ে প্রজন্মের পর প্রজন্ম ধরে সিনেমা নির্মাতাদের অনুপ্রাণিত করবে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!