কর ফাঁকির মামলায় দোষ স্বীকার করবেন বাইডেনপুত্র হান্টার

কর ফাঁকির মামলায় দোষ স্বীকার করে নিতে সম্মত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। গতকাল বৃহস্পতিবার মামলার কার্যক্রম শুরুর প্রাক্কালে ফেডারেল কৌঁসুলিদের এ কথা জানানো হয়। এ মামলায় দোষী সাব্যস্ত হলে হান্টারের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে। 

হান্টারের বিরুদ্ধে অভিযোগ, ২০১৬ ও ২০১৯ সালের মধ্যে ইচ্ছাকৃতভাবে ১ কোটি ৪০ লাখ ডলার আয়কর দেননি তিনি। তবে হান্টার এ অভিযোগ অস্বীকার করেছিলেন।

লস অ্যাঞ্জেলেসের ফেডারেল আদালতে বৃহস্পতিবার হান্টারের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শুরুর তোড়জোড় চলছিল। জুরি ঠিক করার প্রক্রিয়া শুরু করা হচ্ছিল। এ সময় হান্টারের পক্ষ থেকে দোষ স্বীকার করার কথা আদালতকে জানানো হয়।

 এ সময় বিচারক মার্ক স্কারসি সতর্ক করে দিয়ে বলেন, দোষী সাব্যস্ত হলে হান্টারের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে। জরিমানা হতে পারে ৫ লাখ থেকে ১০ লাখ ডলার। এসব বিষয়ে হান্টার অবগত কি না, সেটা জানতে চান বিচারক। জবাবে হান্টার বলেন, ‘আমি জানি।’

কর ফাঁকির মামলায় দোষ স্বীকার করে নিলে এক বছরের মধ্যে দ্বিতীয় ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হবেন প্রেসিডেন্টপুত্র হান্টার। এর আগে গত জুনে ডেলাওয়ার অঙ্গরাজ্যের একটি আদালতে আগ্নেয়াস্ত্র কেনার সময় মাদকাসক্তি নিয়ে মিথ্যা তথ্য দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত হন তিনি। অভিযোগ প্রমাণিত হওয়ায় হান্টারের সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট চাইলে যেকোনো অপরাধীকে ক্ষমা করে দিতে পারেন। সেই ক্ষমতা প্রেসিডেন্টের রয়েছে। তবে প্রেসিডেন্ট জো বাইডেন আগেই বলে দিয়েছেন, তিনি তাঁর ছেলে হান্টারকে বাঁচাতে ক্ষমা করার নির্বাহী ক্ষমতা প্রয়োগ করবেন না।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প