গিল-বাটলারের ব্যাটে গুজরাটের ২০৯

পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার লক্ষ্য নিয়ে খেলতে নামা গুজরাট টাইটান্স বেশ ভালো সংগ্রহই গড়েছে রাজস্থান রয়্যালসের বিপক্ষে। শুভমান গিল আর জস বাটলারের ব্যাটে চড়ে ৪ উইকেটে ২০৯ তুলেছে তারা। অর্থাৎ তলানির দিকে থাকা রাজস্থানের জিততে হলে করতে হবে ২১০ রান।

জয়পুরে টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে গুজরাট টাইটান্স। দুই ওপেনার শাই সুদর্শন আর শুভমান গিল ৬ ওভারের পাওয়ার প্লেতে তুলে দেন ৫৩ রান। অবশেষে তাদের ৯৩ রানের মারকুটে জুটিটি ভাঙে ১০ ওভার পার করে। ৩০ বলে ৩৯ করে ফেরেন সুদর্শন।

দারুণ ব্যাটিং করে সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন গিল। কিন্তু গুজরাট অধিনায়কের আশা পূরণ হয়নি, থামতে হয়েছে ৮৪ রানে। ৫০ বলের ইনিংসে ৫টি চার আর ৪টি ছক্কা হাঁকান গিল।

এরপর ওয়াশিংটন সুন্দর ফিরে যান ৮ বলে ১৩ করেই। শেষ ওভারের প্রথম বলে ছক্কা হাঁকানো রাহুল তেয়াতিয়ার ব্যাট থেকে আসে ৪ বলে ৯। ২৬ বলে ৩ চার আর ৪ ছক্কায় ফিফটি পূরণ করেন জস বাটলার।

মাহিশ থিকসানা ৩৫ রানে নেন ২টি উইকেট।

  • Related Posts

    শাহবাগে দম্পতিকে ছুরিকাঘাত করে মোবাইল ছিনতাই

    রাজধানীর শাহবাগে শিশুপার্কের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক দম্পতি আহত হয়েছেন। আহতরা হলেন- মো. জামাল উদ্দিন (৫৯) ও মোছা. সামছুন্নাহার (৫৫)। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোর পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে।…

    Continue reading
    আরব আমিরাতের ওপেক ছাড়ার সিদ্ধান্ত ‘চমৎকার’ : ট্রাম্প

    সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেক ত্যাগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এ পদক্ষেপকে ‘চমৎকার’ হিসেবে আখ্যায়িত করে বলেন, এর ফলে তেলের বাজার স্থিতিশীল…

    Continue reading

    শাহবাগে দম্পতিকে ছুরিকাঘাত করে মোবাইল ছিনতাই

    শাহবাগে দম্পতিকে ছুরিকাঘাত করে মোবাইল ছিনতাই

    আরব আমিরাতের ওপেক ছাড়ার সিদ্ধান্ত ‘চমৎকার’ : ট্রাম্প

    আরব আমিরাতের ওপেক ছাড়ার সিদ্ধান্ত ‘চমৎকার’ : ট্রাম্প

    আলোচনায় অচলাবস্থা, ইরানে ‘শক্তিশালী হামলার’ পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

    আলোচনায় অচলাবস্থা, ইরানে ‘শক্তিশালী হামলার’ পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

    ৯ অঞ্চলে হতে পারে ঝড়-বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    ৯ অঞ্চলে হতে পারে ঝড়-বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    রোনালদোর ৯৭০তম গোল, আল নাসরের টানা ২০ জয়

    রোনালদোর ৯৭০তম গোল, আল নাসরের টানা ২০ জয়

    ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়, প্রথম নির্বাচনেই বাজিমাত

    ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়, প্রথম নির্বাচনেই বাজিমাত

    বিপৎসীমার ওপরে ৫ নদীর পানি, ৫ জেলায় বন্যার আভাস

    বিপৎসীমার ওপরে ৫ নদীর পানি, ৫ জেলায় বন্যার আভাস

    দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতবো: মমতা

    দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতবো: মমতা

    কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত

    কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত

    বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি

    বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি