কুমিল্লায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

হাবিবুর রহমান মুন্না।।

ফুটবলপ্রেমীদের জন্য এক অনন্য আনন্দের মুহূর্ত এনে দিয়েছে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২৫। কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে সোমবার বিকেলে আয়োজিত এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ প্রতিযোগিতার সূচনা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার। তিনি তাঁর বক্তব্যে বলেন, “খেলাধুলা তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দূরে রাখে। যুব সমাজকে সুস্থভাবে গড়ে তুলতে এমন টুর্ণামেন্টের বিকল্প নেই। এই ধরনের আয়োজন শুধু ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করে না, পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও ঐক্য গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সুমন মিত্র, সদস্য আহসান উল্লাহ স্বপন, আরিফ খান, খালেদ সাইফুল্লাহ এবং জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ সাইফুল আলম বাবু।

অনুষ্ঠানটি শুরু হয় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। এরপর ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা এবং কুচকাওয়াজ। খেলোয়াড়দের শপথ গ্রহণ পর্ব শেষে মাঠে গড়ায় উদ্বোধনী ম্যাচ।

চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত বিভিন্ন জেলা দল এই টুর্ণামেন্টে অংশগ্রহণ করছে। আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, তরুণ ফুটবলারদের দক্ষতা ও প্রতিভা তুলে ধরতে এই টুর্ণামেন্ট গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড় তৈরির ক্ষেত্রেও এটি একটি কার্যকরী প্ল্যাটফর্ম হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন কর্মকর্তারা।

উল্লেখ্য, কুমিল্লায় এই প্রথমবারের মতো বিভাগীয় কমিশনার গোল্ডকাপ অনুষ্ঠিত হচ্ছে। ফুটবলপ্রেমীদের ব্যাপক সাড়া, খেলোয়াড়দের উৎসাহ এবং প্রশাসনের সহযোগিতায় এটি সফলভাবে সম্পন্ন হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!