৩-১ ব্যবধানে এগিয়ে গিয়েও হারলো মিয়ামি

ম্যাচের পর ৬৪ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে এগিয়ে ছিল ইন্টার মিয়ামি। এরপরই যেন সবকিছু এলোমেলো হয়ে গেল। মাত্র ১৭ মিনিটের ব্যবধানে ৩ গোল হজম করে শেষ পর্যন্ত অবিশ্বাস্যভাবে হেরেই গেছে হ্যাভিয়ের মাচেরানোর দল। প্রত্যাবর্তনের গল্প লিখে মেজর লিগ সকারে (এমএলএস) মিয়ামিকে ৪-৩ গোলে হারিয়ে দিয়েছে এফসি ডালাস।

লিওনেল মেসি থাকলে হয়তো এমন বাজেভাবে হারতে হতো না মিয়ামিকে। অনেক ভক্তই এ কথায় সুর মেলাবেন। তাই মেসিকে বিশ্রামে সিদ্ধান্ত নিয়ে মিয়ামির ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করেছেন কোচ মাচেরানো। হারের দায়ও নিজের কাঁধে নিয়েছেন আর্জেন্টাইন কোচ।

এই হার ছিল এমএলএসে মায়ামির মৌসুমের প্রথম হার। অন্যদিকে ২৯ মার্চের পর প্রথম জয় তুলে নিলো ডালাস।

ম্যাচ শেষে মাচেরানো বলেন, এটা সহজ ছিল না। আমরা প্রথম গোল খাওয়ার পর ৬০-৬৫ মিনিট ভালো খেলেছি। কিন্তু আমি খেলাটা বুঝতে ভুল করেছি এবং ছেলেদের সাহায্য করতে পারিনি। যখন ৩-১ বা ৩-২ ছিল, আমি পরিবর্তনের সিদ্ধান্ত নিতে চেয়েছিলাম, তখন প্রতিপক্ষ পাঁচজনের রক্ষণ তৈরি করে ফেলে। আমি কিছু মুভমেন্ট করেছিলাম, যা কাজে আসেনি। বাস্তবতা মেনে নিতে হয়।

এই ম্যাচে মেসির মতো লুইস সুয়ারেজ, জর্দি আলবা ও সার্জিও বুসকেটসও খেলেননি।

তিন দিন আগে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের প্রথম লেগে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের কাছে ২-০ গোলে হেরে গিয়েছিল মিয়ামি। ওই ম্যাচ খেলার পর আজ বিশ্রামে থাকেন এ চার তারকা। দ্বিতীয় লেগ আগামী বুধবার মিয়ামির ঘরের মাঠে। মূলত এই ম্যাচে ভালোভাবে পারফর্ম করে যেন পিছিয়ে পড়া মিয়ামিকে টেনে তুলতে পারেন, সেজন্যই চারজনকে বিশ্রামে পাঠান মাচেরানো।

মাচেরানো বলেন, লিও (মেসি) ভালো আছে। ভ্যাঙ্কুভারে দীর্ঘ ভ্রমণ ও সিনথেটিক ঘাসের মাঠে খেলার পর আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম তাকে বিশ্রাম দেওয়ার। তবে সে আজ অনুশীলন করেছে এবং সে প্রস্তুত।

ভ্যাঙ্কুভারের বিপক্ষে খেলা একমাত্র খেলোয়াড় ম্যাক্সি ফ্যালকনকেই এই ম্যাচে প্রথম একাদশে রেখেছিল মায়ামি। গোলরক্ষক পজিশনেও পরিবর্তন আসে, অস্কার উস্তারির বদলে দ্বিতীয়বারের মতো মৌসুমে শুরু করেন ড্রেক ক্যালেন্ডার।

এফসি ডালাস তাদের আগের দুই ম্যাচে কোনো গোল করতে পারেনি। তবে এদিন শুরুর ৮ মিনিটেই শাক মুর গোল করে দলকে এগিয়ে দেন। এরপর মিয়ামির ফাফা পিকল্ট ১৬ মিনিটে রিবাউন্ড থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান।

ইকুয়েডরের ১৮ বছর বয়সী অ্যালেন ওবান্দো ২৯ মিনিটে এমএলএস ক্যারিয়ারে প্রথম গোল করে মিয়ামিকে ২-১ গোলে এগিয়ে দেন। ৫৬ মিনিটে হেক্টর মার্টিনেজ বাঁ পায়ে দুর্দান্ত শটে ব্যবধান ৩-১ করেন।

কিন্তু ৬৪ মিনিটে ওসাজে উরহোগাইডের গোলে ডালাস ব্যবধান কমায় এবং ৬৯ মিনিটে মার্টিন্সের লম্বা পাস থেকে আন্দারসন জুলিও গোল করে ম্যাচে ৩-৩ সমতা ফেরান। ৮১ মিনিটে মিয়ামির দর্শকদের স্তব্ধ করে দেন পেদ্রিনহো। এ গোলটিই ডালাসকে এনে দেয় অবিশ্বাস্য প্রত্যাবর্তনের জয়।

  • Related Posts

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং সাবেক…

    Continue reading
    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ইরান যুদ্ধসহ গুরুত্বপূর্ণ নানা ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ও রিপাবলিকান পার্টি ‘ভুল পথে’ এগোচ্ছে। মার্কিন কংগ্রেসের সাবেক সদস্য মার্জোরি টেইলর গ্রিন এমন মন্তব্য করেছেন। তার এমন মন্তব্যে ‘মেক আমেরিকা গ্রেট…

    Continue reading

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ময়নাতদন্ত ছাড়াই বর-কনেসহ ১৪ জনের মরদেহ হস্তান্তর

    ময়নাতদন্ত ছাড়াই বর-কনেসহ ১৪ জনের মরদেহ হস্তান্তর

    ইরানকে বিশ্বকাপ না খেলার পরামর্শ ট্রাম্পের

    ইরানকে বিশ্বকাপ না খেলার পরামর্শ ট্রাম্পের

    ফিরেছেন শামীম হাসান সরকার, জমবে ‘ব্যাচেলর পয়েন্ট’

    ফিরেছেন শামীম হাসান সরকার, জমবে ‘ব্যাচেলর পয়েন্ট’

    বাহরাইনের বাইরে থাকলেও ভিসা নবায়ন করতে পারবেন বাংলাদেশিরা

    বাহরাইনের বাইরে থাকলেও ভিসা নবায়ন করতে পারবেন বাংলাদেশিরা

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট