সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সাভারে প্রাইভেটকারের ধাক্কায় নারীসহ দুইজন নিহত হয়েছেন। অন্যদিকে নাবিল পরিবহনের একটি দূরপাল্লার বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর তুলে দিলে ওই পরিবহনের হেলপারের (চালকের সহযোগী) মৃত্যু হয়।এঘটনায় দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ।

সোমবার (২৮ এপ্রিল) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের গেন্ডা বাস স্ট্যান্ড এলাকায় নাবিল পরিবহনেন একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সাথে ধাক্কা দিলে হেলপার মারা যায়। এছাড়া গতকাল গভীর রাতে একই মহাসড়কের ব্যাংকটাউন এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় নারীসহ দুইজন মারা যান।

প্রাইভেটকারের ধাক্কায় নিহতরা হলেন-নেত্রকোনা জেলার ধিরেনের ছেলে হৃদয় চন্দ্র দাশ (২০) ও একই এলাকার অর্চণা রানী (৩০)। অপরজন হলেন নাবিল পরিবহনের হেলপার আনোয়ারুল ইসলাম (২৬)। এঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

হাইওয়ে পুলিশ জানায়, গতকাল রাতে নওগাঁ থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে নাবিল পরিবহনের একটি বাস। বাসটি সাভারের গেন্ডা বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপরে ওঠে। এসময় হেলপার আনোয়ারুল বাসটি থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে বাসটি জব্দ করা হয়। এছাড়া গতকাল রাতে হৃদয় ও অর্চণা সাভারের ব্যাংক টাউন এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির প্রাইভেটকার তাদের চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই তারা মারা যায়। এঘটনায় চালক পালিয়ে গেলেও প্রাইভেটকার টি জব্দ করেছে পুলিশ।  

সাভার হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সওগাতুল আলম বাংলানিউজকে বলেন, রাতে দ্রুতগতির একটি প্রাইভেটকার চাপায় নারীসহ দুইজন ও সকালে নিয়ন্ত্রণ হারিয়ে নাবিল পরিবহনের হেলপার মারা যায়। দুর্ঘটনাকবলিত পরিবহন দুটি জব্দ করে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • Related Posts

    ঢাকায় বৃষ্টি কমতে পারে দুপুরে, দিনভর মেঘলা থাকবে আকাশ

    সকাল থেকে ঢাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আজ বুধবার দুপুর ১২টার দিকে কমে আসতে পারে। এরপর বিরতি দিয়ে বিকেল কিংবা সন্ধ্যায় ফের শুরু হতে পারে। বুধবার (২৯ এপ্রিল) সকালে…

    Continue reading
    সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

    দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অফিস। বুধবার (২৯ এপ্রিল) আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের…

    Continue reading

    ঢাকায় বৃষ্টি কমতে পারে দুপুরে, দিনভর মেঘলা থাকবে আকাশ

    ঢাকায় বৃষ্টি কমতে পারে দুপুরে, দিনভর মেঘলা থাকবে আকাশ

    সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

    সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

    পশ্চিমবঙ্গে টানটান উত্তেজনার মধ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু

    পশ্চিমবঙ্গে টানটান উত্তেজনার মধ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু

    সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকাসহ ২০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

    সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকাসহ ২০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

    দ্বিতীয় টি-টোয়েন্টি আজ বাংলাদেশের সিরিজ জয়ের অপেক্ষা বাড়াতে পারে বৃষ্টি

    দ্বিতীয় টি-টোয়েন্টি আজ বাংলাদেশের সিরিজ জয়ের অপেক্ষা বাড়াতে পারে বৃষ্টি

    উচ্চারণ নিয়ে সমালোচনার মুখে সাই পল্লবী

    উচ্চারণ নিয়ে সমালোচনার মুখে সাই পল্লবী

    লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল মাল্টিপল ডিস্ট্রিক্ট – ২০ এর বার্ষিক কনভেনশন ২০২৬ সম্পন্ন

    লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল মাল্টিপল ডিস্ট্রিক্ট – ২০ এর বার্ষিক কনভেনশন ২০২৬ সম্পন্ন

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা