এএইচএফ কাপ হকি টানা চারবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ ফিরছে তৃতীয় হয়ে

এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপে টানা পঞ্চম শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে ইন্দোনেশিয়া গিয়েছিল। হতাশ করেছে জাতীয় হকি দল। সেমিফাইনালে ওমানের কাছে হেরে বাংলাদেশের সেই স্বপ্ন ভেঙ্গে যায়। যাতে বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার সুযোগ হারায়।

আগের টানা চারবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ ট্রফি হারিয়ে দেশে ফিরছে তৃতীয় হয়ে। রোববার স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ ৩-০ গোলে হারিয়েছে কাজাখস্তানকে। গোল করেছেন আরশাদ, আশরাফুল ও রকিবুল।

বাংলাদেশের সাথে একই গ্রুপে ছিল কাজাখস্তান। গ্রুপ ম্যাচে বাংলাদেশ জিতেছিল ৪-১ গোলে। তৃতীয় হওয়ার মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশের ব্যর্থ মিশন। দেশের হকির ইতিহাসে আগে কখনো এশিয়া কাপে না খেলার নজির নেই। কলঙ্কিত সেই অধ্যায় যোগ হলো ২০২৫ সালে এসে।

১৯৮২ সাল থেকে হয়ে আসছে এশিয়া কাপ। বাংলাদেশ খেলেছে সব আসরে। এক সময় সরাসরি এশিয়া কাপ খেলার সুযোগ পেতো বাংলাদেশ। ২০০৮ সাল থেকে এশিয়ার নিচের স্তরের দেশগুলো নিয়ে আয়োজন হয়ে আসছে এএইচএফ কাপ। যা এশিয়ার কাপে খেলার যোগ্যতা অর্জনের মঞ্চ। শুরুর আসর থেকেই বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে আসছে। এই প্রথম ফাইনালে উঠতেই ব্যর্থ হয়েছে।

জাতীয় হকি দলের চরম ব্যর্থতায় বড় প্রশ্নের মুখে হকি ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি। বিশেষ করে বয়সের অযুহাত দেখিয়ে দেশসেরা ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমিকে বাদ দেওয়ায় সমালোচনার সব তীর ছুটছে নতুন কমিটির কর্মকর্তাদের দিকে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!