দুই বছর মেয়াদে আরণ্যকের নতুন কমিটি

হারুন রশীদকে প্রধান সম্পাদক করে দেশের অন্যতম নাট্যসংগঠন আরণ্যক নাট্যদলের নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আরণ্যকের নিজস্ব কার্যালয়ে শনিবার সন্ধ্যায় আয়োজিত দ্বি-বার্ষিক সাধারণ সভায় এই কমিটি গঠিত হয়।

আগামী দুই বছর এই কমিটির নেতৃত্বে আরণ্যকের সব ধরনের কর্মযজ্ঞ পরিচালিত হবে।

কমিটিতে শেখ জিয়াদুল হককে অর্থ সম্পাদক, মরু ভাস্করকে প্রযোজনা সম্পাদক, অপু মেহেদীকে প্রশিক্ষণ সম্পাদক এবং রুবলী চৌধুরীকে দপ্তর সম্পাদক মনোনীত করা হয়।

এছাড়া সম্পাদকমন্ডলীর সহযোগী হিসেবে রয়েছেন শামীমা শওকত লাভলী, হাসিম মাসুদ ও সুজাত শিমুল। নাট্যদলটির জ্যেষ্ঠ সদস্য চঞ্চল চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আরণ্যক নাট্যদলের প্রতিষ্ঠাতা মামুনুর রশীদ, সিনিয়র সদস্য আজিজুল হাকিম, ঠান্ডু রায়হান, পরিমল মজুমদার, দিলু মজুমদারসহ দলের সদস্যবৃন্দ।

আরণ্যকের প্রতিষ্ঠাতা মামুনুর রশীদ বলেন, ‘৫৩ বছর আগে যাত্রা শুরু হয়েছিল আরণ্যকের। যে স্বপ্ন ও লক্ষ্য নিয়ে আরণ্যক যাত্রা শুরু করেছিল, তার সাথে প্রতিনিয়ত যুক্ত হয়েছে আরো নতুন নতুন স্বপ্ন ও আকাঙ্ক্ষা। নতুন এই সম্পাদকমণ্ডলী সেই নতুন স্বপ্ন বাস্তবায়ন ও সুন্দর আগামীর দিকে আরণ্যককে এগিয়ে নিয়ে যাবে।’

প্রধান সম্পাদকের দায়িত্ব পাওয়ার পর হারুন রশীদ বলেন, ‘শুরু থেকেই আরণ্যক নাট্যদল একটি নির্দিষ্ট আদর্শ লালন করে তাদের নিরন্তর নাট্যচর্চায় নিয়োজিত রয়েছে। দলের সকল সদস্য ও কর্মীদের সাথে নিয়ে আমি ও আমার কমিটি সেই আদর্শে বলিয়ান হয়ে দলের আগামী দিনের কর্মকাণ্ড সুচারুরূপে পালন করতে সচেষ্ট হব।’

১৯৭২ সালের ১ ফেব্রুয়ারি স্বাধীন বাংলাদেশে নাট্যচর্চায় যাত্রা শুরু করে আরণ্যক নাট্যদল। ওই বছরের ২০ ফেব্রুয়ারি শহীদ মুনীর চৌধুরীর ‘কবর’ নাটকটি দিয়ে প্রথম মঞ্চে আসে তারা। সেই থেকে ‘নাটক শুধু বিনোদন নয়, শ্রেণিসংগ্রামের সুতীক্ষ্ণ হাতিয়ার’ স্লোগান নিয়ে বাংলাদেশের নাট্যাঙ্গনকে প্রতিনিয়ত সমৃদ্ধ করে যাচ্ছে দলটি।

  • Related Posts

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা দেওয়ার কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের প্রশ্নের…

    Continue reading
    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরান বর্তমানে ‘ভেঙে পড়ার অবস্থায়’ রয়েছে এবং নেতৃত্ব সংকট মোকাবিলার…

    Continue reading

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১