আগামী ডিসেম্বর-জুনের মধ্যেই নির্বাচন: শফিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী ডিসেম্বর-জুনের মধ্যেই নির্বাচন হবে। এই সময়ে যাবতীয় সংস্কারকাজ চলতে থাকবে। এটাই প্রধান উপদেষ্টার কথা। নির্বাচন নিয়ে ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণেও বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন। আমাদের প্রধান উপদেষ্টা বারবার নয় একাধিকবার বলেছেন। এরপরও কোন দল কী বললো সেটা আমাদের দেখার বিষয় নয়।

শনিবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় রোমের একটি হোটেলে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, সংস্কারকাজ সম্পন্ন হলেই নির্বাচনের তারিখ জানানো হবে। পুরো বিষয়টি চলমান। নির্বাচনের বিষয়ে সরকার যথেষ্ট সজাগ। তাছাড়া আমরা অপ্রয়োজনীয় কারণে একটি দিনও দেরি করবো না। সংস্কার শেষ হলেই নির্বাচন।

‘অন্তর্বর্তী সরকারকে পাঁচ বছর দেখতে চায় দেশের মানুষ’- এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, জনগণ চাইতেই পারে।

এ সময় তিনি প্রধান উপদেষ্টার রোমে পোপ ফ্রান্সিসের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন বিষয়েও কথা বলেন। তিনি বলেন, পোপের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। ভ্যাটিকানের সাথে সেই সুসম্পর্কের ধারাবাহিকতা ধরে রাখতে বিরামহীন সফর দোহার থেকে সরাসরি রোমে এসে পোপের শেষকৃত্যে শ্রদ্ধা জানান তিনি।

এ সময় বিশ্ব নেতাদের সঙ্গে সাক্ষাৎ হয় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের। পোপকে শেষ শ্রদ্ধা জানাতে অন্তত ১৩০ দেশের উচ্চপর্যায়ের নেতারা ভ্যাটিকানে আসেন।

তিনি আরও বলেন, ইতালির রোমে আসার পর থেকেই বিশ্বের বিভিন্ন মিডিয়া ড. মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎ নিতে সময় চেয়েছেন। সংবাদ সম্মেলনের সময় ভ্যাটিকানের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে আসেন। এভাবেই চলতে থাকে বিভিন্ন প্রতিনিধি দলের সাক্ষাৎ।

ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটি এম রফিকুল হক বলেন, ভ্যাটিকানের সাথে আমাদের প্রফেসর মুহাম্মদ ইউনূসের সাথে যে, ভালো সম্পর্ক রয়েছে তার গভীরতা প্রকাশ পেয়েছে ভ্যাটিকানে পোপের শেষকৃত্যে শ্রদ্ধা জানানোর মাধ্যমে।

ইতালিতে ব্যবসার সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ছোট-বড় অনেক বাংলাদেশি গার্মেন্টস উদ্যোক্তা রয়েছে। সেখানে প্রায় ১০০ বাংলাদেশি শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। এভাবে আরও অনেক বাংলাদেশি প্রতিষ্ঠান রয়েছে। তারা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে ইতালির মাটিতে।

রাষ্ট্রদূত আরও বলেন, শুনে খুশি হবেন ইদানীং বাংলাদেশ থেকে সিরামিক আসছে। এভাবে বাংলাদেশের মার্কেট আরও প্রসারিত হচ্ছে ইতালিতে।

এ সময় জেনেভায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম প্রধান উপদেষ্টার বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতার বিষয়ে তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলমসহ রোম দূতাবাসের একাধিক কর্মকতা।

  • Related Posts

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং সাবেক…

    Continue reading
    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ইরান যুদ্ধসহ গুরুত্বপূর্ণ নানা ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ও রিপাবলিকান পার্টি ‘ভুল পথে’ এগোচ্ছে। মার্কিন কংগ্রেসের সাবেক সদস্য মার্জোরি টেইলর গ্রিন এমন মন্তব্য করেছেন। তার এমন মন্তব্যে ‘মেক আমেরিকা গ্রেট…

    Continue reading

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ময়নাতদন্ত ছাড়াই বর-কনেসহ ১৪ জনের মরদেহ হস্তান্তর

    ময়নাতদন্ত ছাড়াই বর-কনেসহ ১৪ জনের মরদেহ হস্তান্তর

    ইরানকে বিশ্বকাপ না খেলার পরামর্শ ট্রাম্পের

    ইরানকে বিশ্বকাপ না খেলার পরামর্শ ট্রাম্পের

    ফিরেছেন শামীম হাসান সরকার, জমবে ‘ব্যাচেলর পয়েন্ট’

    ফিরেছেন শামীম হাসান সরকার, জমবে ‘ব্যাচেলর পয়েন্ট’

    বাহরাইনের বাইরে থাকলেও ভিসা নবায়ন করতে পারবেন বাংলাদেশিরা

    বাহরাইনের বাইরে থাকলেও ভিসা নবায়ন করতে পারবেন বাংলাদেশিরা

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট