কোনো সারার সঙ্গেই আমি প্রেম করছি না: শুভমান গিল

একদিকে বিশ্ব সেরা ক্রিকেটার শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকার অন্যদিকে বলিউড অভিনেতা সাইফ আলি খানের মেয়ে সারা আলি খান। দুই সারার মধ্যে কার কাছে মন হারিয়েছেন জনপ্রিয় ভারতীয় ক্রিকেটার শুভমান গিল? শোবিজপাড়ায় যখন এমন গুঞ্জন চলছে তখন সে বিষয়ে অবশেষে মুখ খুলেছেন জনপ্রিয় এ ক্রিকেটার।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদন থেকে জানা যায়, সুদর্শন এ ক্রিকেট তারকার সঙ্গে অনেক তরুণীরই প্রেমের গুঞ্জন উঠেছে। তবে বেশি জোরালো গুঞ্জন দুই সেলিব্রেটি সারার সঙ্গেই। সম্প্রতি একটি অনুষ্ঠানে এ বিষয়ে শুভমানের কাছে কিছু জানতে চাইলে তিনি চমকপ্রদ তথ্য দেন।

শুভমান বলেন,

কোনও সারার সঙ্গেই প্রেম করছি না। আসলে কারো সঙ্গেই প্রেমের সম্পর্কে জড়াইনি। গত ৩ বছর ধরেই আমি বিশুদ্ধ ‘সিঙ্গেল’।

শুভমান আরও বলেন,

আমাকে নিয়ে অনেক কথা শুনেছি। অনেকের সঙ্গে আমার নাম জড়ানো হয়েছে। সব শুনে হাসি পায় খুব। কারণ এমন কারও সঙ্গে আমার নাম জড়ানো হয়, যার সঙ্গে কোনওদিন আমার দেখাই হয়নি। সবটাই অদ্ভুত।

ক্রিকেটের জন্য সারাবছর এত ব্যস্ত থাকতে হয় যে কারো সঙ্গে মন দেয়ানেয়ার সময় নেই বলেও জানান এ ক্রিকেটার। শুভমান বলেন, বছরের প্রায় ৩০০ দিনই বাড়ির বাইরে থাকি। সম্পর্ক তৈরির জন্য সময় প্রয়োজন যেটা এখন কাউকে দেয়া আমার জন্য সম্ভব হচ্ছে না।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!