জাতীয় নির্বাচনে অনলাইনে ভোট দিতে আগ্রহী ফ্রান্সের প্রবাসীরা

জুলাই আন্দোলন পরবর্তী সময়ে মানুষের মাঝে নতুন উদ্দীপনার বিষয় হয়ে দাঁড়িয়েছে ভোটাধিকার প্রয়োগ। দীর্ঘদিন ধরে সাংবিধানিক এই অধিকার অনুপস্থিত থাকায় জনগণের মাঝে আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।এই নতুন উদ্যমের বাতাস লেগেছে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের মাঝেও। ‘প্রবাসী ভোটে’র আলোচনায় তারাও নতুন বাংলাদেশ গড়ায় অবদান রাখার স্বপ্ন দেখছেন।

জানা যায়, প্রবাসীদের ভোটদান পদ্ধতির মধ্যে প্রক্সি ভোটিং, অনলাইন ভোটিং ও পোস্টাল ভোটিং -এ তিনটি পদ্ধতি নিয়ে আলোচনা চলছে। এ নিয়ে এমআইএসটি, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বুয়েটের প্রযুক্তিবিদদের নিয়ে তিনটি পৃথক কমিটি গঠন করা হয়েছে। কমিটি ইতোমধ্যে রিপোর্টও জমা দিয়েছে।

এই তিন পদ্ধতির মধ্যে কোন পদ্ধতিতে ভোট প্রদানে ফ্রান্সের বাংলাদেশিরা আগ্রহী -এ নিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেছে বাংলানিউজ২৪। তাদের মধ্যে অধিকাংশ ভোটারই অনলাইন ভোটিংয়ের মাধ্যমে ভোট প্রদান করতে চেয়েছেন।

বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ) – এর সাধারণ সম্পাদক নাজমুল কবির বলেন, ‘প্রবাসীদের ভোটাধিকার একটি দীর্ঘদিনের দাবি। রাজনৈতিক দলগুলোর জোরালো ভূমিকার অভাবে এটি এখনও বাস্তবায়ন সম্ভব হয়নি। অথচ প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স নিয়ে তাদের কত গর্ব! আধুনিক প্রযুক্তির মাধ্যমকে ব্যবহার করে নিখুঁতভাবে প্রবাসী ভোটাধিকার নিশ্চিত করা সম্ভব। সেক্ষেত্রে অনলাইন পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। তবে এক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে হবে আগে। ’

ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এফবিজেএ) এর কো-অর্ডিনেটর মাহবুব হোসাইন বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে অনলাইন ভোটিং প্রেফার করি। কেননা পোস্টাল ভোটিংয়ে ভোট সময়মতো পৌঁছাবে কিনা অনিশ্চয়তা আছে আর প্রক্সি ভোটিংয়ে নিজে সরাসরি ভোট দেওয়া যাচ্ছে না। ’

বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি আইনজীবী আকাশ হেলাল বলেন ভিন্ন কথা। তিনি বলেন, ‘এই তিন পদ্ধতির বাইরে গিয়ে সরাসরি ব্যালট পদ্ধতিতে ভোটিং করলে আরোও ভালো হয়। অনেকেই অনলাইনে ভোট দিতে না-ও জানতে পারেন। তারা দূতাবাসে গিয়ে নির্দিষ্ট দিনে নিজের আইডি কার্ড বা পাসপোর্ট দেখিয়ে ভোট দিতে পারেন। তবে প্যারিসের দূরে যারা বাস করেন তাদের জন্য সঠিক নিরাপত্তা বিধানের পর অনলাইন ব্যবস্থা চালু করা যায়। ’

উল্লেখ্য, প্রবাসী ভোটারের সংখ্যা কত- এ নিয়ে স্পষ্ট কোনো সংখ্যা কোথাও উল্লেখ নেই। বিবিএসের জনশুমারি অনুযায়ী, প্রবাসীর সংখ্যা ৫০ লাখ ৫৩ হাজার, বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ১ কোটি ২৫ লাখ, বিএমইটিএর তথ্যমতে ১ কোটি ৪৮ লাখ এবং জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী জানিয়েছিলেন ১ কোটি ৫৫ লাখ। এই সংখ্যাটি এখন আরও বাড়তে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!