মালদ্বীপে বিদেশি কর্মীরা চলতি মাসের মধ্যে বায়োমেট্রিক নিবন্ধন না করলে বহিষ্কার

মালদ্বীপে বিদেশি কর্মীদের চলতি মাসের মধ্যে বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে দেশটির সরকার।

কর্মীরা যাতে বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন করে তা নিশ্চিত করতে নিয়োগকর্তাদেরও নির্দেশনা দেয়া হয়েছে। বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে বায়োমেট্রিক নিবন্ধন না করলে বিদেশি কর্মীদের বহিষ্কার করা হবে।

মালদ্বীপের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশি কর্মীদের আগামী ৩০ এপ্রিলের মধ্যে বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। তবে তালিকাভুক্ত বেশ কিছু নিয়োগকর্তা এখনও তাদের অধীনে থাকা বিদেশী কর্মীদের বায়োমেট্রিক প্রক্রিয়া এখনও সম্পন্ন করেনি।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, যে সকল নিয়োগকর্তা নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে ব্যর্থ হবেন, তারা কার্যক্রম স্থগিত হওয়ার ঝুঁকিতে থাকবেন এবং সংশ্লিষ্ট সরকারি পরিষেবাগুলো হারাবেন। আর তাদের অধীনে থাকা কর্মীদের বহিষ্কার করা হবে।

মালদ্বীপে সমস্ত বিদেশি কর্মীর ছবি এবং আঙুলের ছাপসহ বায়োমেট্রিক তথ্য সংগ্রহের জন্য গত বছর শুরু হওয়া একটি বড় অভিযানের অংশ এটি। এই ব্যবস্থার অধীনে এরই মধ্যে লক্ষাধিক অভিবাসী কর্মী নিবন্ধন সম্পন্ন করেছেন।

মালদ্বীপে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ দেশটিতে কর্মরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের সরকারি নির্দেশনা মেনে যথাসময়ে বায়োমেট্রিক নিবন্ধনে সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন।

  • Related Posts

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা দেওয়ার কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের প্রশ্নের…

    Continue reading
    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরান বর্তমানে ‘ভেঙে পড়ার অবস্থায়’ রয়েছে এবং নেতৃত্ব সংকট মোকাবিলার…

    Continue reading

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১