একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

ইসরায়েলের মধ্যাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে দাবানলের খবর পাওয়া গেছে দখলদার দেশটির বন্ধুরাষ্ট্র যুক্তরাষ্ট্রতেও। তুর্কি বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি ও ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

আনাদোলু জানিয়েছে, প্রচণ্ড তাপমাত্রা ও তীব্র বাতাসের কারণে ইসরায়েলের দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এর ফলে কর্তৃপক্ষ রাজধানী জেরুজালেমের নিকটবর্তী একাধিক শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে ও জরুরি সতর্কতা জারি করেছে।

দেশটির আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে জানিয়েছে, দাবানলের প্রেক্ষিতে আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়বে এবং পরিস্থিতি আরও জটিল হতে পারে।

অন্যদিকে রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার (২২ এপ্রিল) থেকে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির পাইনল্যান্ডস এলাকায় শুরু হওয়া ভয়াবহ দাবানলে এরই মধ্যে ১১ হাজার ৫০০ একরের বেশি বনভূমি পুড়ে গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, এটি গত ২০ বছরের মধ্যে রাজ্যটিতে হওয়া সবচেয়ে বড় দাবানলে পরিণত হতে পারে।

এদিকে, দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় রাজধানী জেরুজালেমের নিকটবর্তী একাধিক শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে ও জরুরি সতর্কতা জারি করেছে ইসরায়েল। দেশটির ফায়ার সার্ভিস জানিয়েছে, শুক্রবার বা শনিবার (২৫ এপ্রিল) বৃষ্টিপাতের আগে পর্যন্ত আগুন জ্বলতে পারে।

বুধবার (২৩ এপ্রিল) প্রথমে মোশাভ তারুমের কাছে শুরু হয়। এরপর প্রচণ্ড গরম ও বাতাসের কারণে দ্রুতই এ দুর্যোগ ইত শেমেশ, এশতাওল, বেইত মেইর ও মেসিলাত জিওনসহ আশপাশের শহরগুলোতে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ইসরায়েলি পুলিশ রাজধানীর গুরুত্বপূর্ণ রুট ৩৮ বন্ধ করে দিয়েছে।

ইসরায়েলের জাতীয় অগ্নিনির্বাপণ ও উদ্ধার কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানল নেভাতে সারা দেশ থেকে ১০০ জনেরও বেশি দমকল কর্মী মোতায়েন করা হয়েছে। ১১টি অগ্নিনির্বাপক বিমান এবং একটি হেলিকপ্টারের সহায়তায় জোর প্রচেষ্টা চলছে। পাশাপাশি ইসরায়েলি বিমান বাহিনী ও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সদস্যরাও আগুন নেভানোর কাজে যুক্ত হয়েছেন।

জানা গেছে, ছয়টি জেলার ফায়ার সার্ভিসের সদস্যরা একযোগে কাজ করছেন। বেইত শেমেশের উত্তরে প্রায় ১১০টি অগ্নিনির্বাপক দল আগুন নিয়ন্ত্রণে আনতে দিন-রাত এক করে কাজ করছে। জেরুজালেম পাহাড় অঞ্চলে আগুন নেভাতে গিয়ে অন্তত তিনজন দমকল কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম চ্যানেল ১২।

  • Related Posts

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা দেওয়ার কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের প্রশ্নের…

    Continue reading
    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরান বর্তমানে ‘ভেঙে পড়ার অবস্থায়’ রয়েছে এবং নেতৃত্ব সংকট মোকাবিলার…

    Continue reading

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১