ফের পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ না খেলার ঘোষণা ভারতের

গেল ১৫ বছর ধরে কোনো দ্বিপক্ষীয় সিরিজ খেলেনি পাকিস্তান ও ভারত। তবে গত মঙ্গলবার ভারতশাসিত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার আগের পরিস্থিতি দেখে কেউ কেউ ধারণা করেছিলেন, হয়তো একটা সময় পর আবারও ভারত-পাকিস্তানের মধ্যকার দ্বিপক্ষীয় সিরিজ দেখতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।

কিন্তু না, নিকট ভবিষ্যতে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের দ্বিপক্ষীয় সিরিজ আয়োজনের সম্ভাবনা শূন্যে নেমে গেছে মঙ্গলবারের প্রাণঘাতী হামলার পর। হয়তো আগামী কয়েক বছরের জন্য এই আলোচনাও কেউ সামনে আনবেন না।

ওই হামলার পর নতুন করে পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ না খেলার ঘোষণা দিয়েছেন ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) সহ-সভাপতি রাজীব শুক্লা।

স্পোর্টস টাককে তিনি বলেন, ‘আমরা হামলার ক্ষতিগ্রস্থদের সঙ্গে আছি এবং এই ঘটনার নিন্দা জানাই। আমাদের সরকার যা বলবে, আমরা তাই করবো। দ্বিপাক্ষিক সিরিজে আমরা পাকিস্তানের সঙ্গে খেলি না কারণ এটা সরকারের অবস্থান। ভবিষ্যতেও দ্বিপাক্ষিক সিরিজে আমরা পাকিস্তানের সঙ্গে খেলবো না। তবে আইসিসি ইভেন্টে আমরা খেলি কারণ এটা আইসিসির সঙ্গে সম্পৃক্ততা অনুযায়ী হয়। আইসিসিও জানে কী ঘটছে, তারাও বিষয়টি দেখছে।’

২০১২-১৩ সালে সীমিত ওভারের সিরিজ খেলতে ভারতে এসেছিল পাকিস্তান ক্রিকেট দল। সেটাই ছিল দুই দেশের শেষ দ্বিপাক্ষিক সিরিজ। আর ভারত সর্বশেষ পাকিস্তান সফর করেছিল ২০০৮ সালে। বর্তমানে দুই দলের মুখোমুখি লড়াই শুধু আন্তর্জাতিক প্রতিযোগিতার মঞ্চেই হয়। যেমন ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারতে খেলতে এসেছিল পাকিস্তান। যদিও ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে যায়নি ভারত।

মঙ্গলবার কাশ্মীরের পাহাড়ঘেরা উপত্যকা পহেলগামে মর্মান্তিক হামলায় অন্তত ২০ জন নিহত এবং বহু মানুষ আহত হন। অজ্ঞাত বন্দুকধারীরা পর্যটকদের ওপর গুলি চালায় বলে জানা যায়। ২০১৯ সালের পর কাশ্মীরে সবচেয়ে প্রাণঘাতী সন্ত্রাসী হামলার ঘটনা এটি।

এই হামলার দায় স্বীকার করে ‘রেজিস্ট্যান্স ফ্রন্ট’ নামে একটি গোষ্ঠী। তারা দাবি করেছে, অঞ্চলটিতে ৮৫ হাজার বহিরাগত বসতির প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে।

  • Related Posts

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সময়ের চাহিদানুযায়ী আধুনিক এবং প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর।’ রবিবার ঢাকা সেনানিবাসে সেনাসদর দপ্তরে আয়োজিত ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ…

    Continue reading
    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান বড় পরিসরে আরও বাড়ানোর পরিকল্পনা আপাতত স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে যুদ্ধ আরও তীব্র হলে মধ্যপ্রাচ্যে পেন্টাগনের ইতোমধ্যেই কমে আসা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র…

    Continue reading

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর

    পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর

    হরমুজে তেলের ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ

    হরমুজে তেলের ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ

    শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়ে যা বললেন প্রহ্লাদ যোশী

    শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়ে যা বললেন প্রহ্লাদ যোশী

    মোদীর বিজেপির পতন হয় ২০২৪ সালে, এখন চলছে ‘পোস্টমর্টেম’

    মোদীর বিজেপির পতন হয় ২০২৪ সালে, এখন চলছে ‘পোস্টমর্টেম’

    মৌলভীবাজারে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩

    মৌলভীবাজারে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩

    ইংল্যান্ডকে টপকে ফের শীর্ষে ভারত

    ইংল্যান্ডকে টপকে ফের শীর্ষে ভারত

    রাফির নতুন সিনেমায় মেহজাবীন, যা জানা গেল

    রাফির নতুন সিনেমায় মেহজাবীন, যা জানা গেল

    ‘প্রবাসীদের অধিকার রক্ষায় বিএনপি সবসময় পাশে থাকবে’

    ‘প্রবাসীদের অধিকার রক্ষায় বিএনপি সবসময় পাশে থাকবে’