সেন্সরে আটকে গেল ‘ইমার্জেন্সি’

বাস্তবজীবনে নেত্রী হওয়ার আগে, পর্দায় নেত্রীর ভূমিকায় অভিনয় করেছেন কঙ্গনা রানাউত। ‘থালাইভি’ ছবিতে রাজনীতিক জয়ললিতার চরিত্রে অভিনয়ের পর ‘ইমার্জেন্সি’ ছবিতে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। ছবিটি মুক্তির আগেই নির্বাচনে জিতে দেশটির সাংসদ হয়ে যান বলিউড তারকা কঙ্গনা। তবে সংসদ সদস্য হিসেবে দেশটির সেন্সরবোর্ড ছাড় দেয়নি তাকে। কৌশলগত কারণে বেশ কয়েকবার মুক্তি স্থগিত হওয়ার পর মুক্তির এক দিন আগে ছবিটি আটকে দিল সেন্সরবোর্ড।

শোনা যাচ্ছে, অপরাশেন ব্লুস্টার প্রসঙ্গের সঙ্গে ১৯৭৫ সালের ভারতের জরুরি অবস্থার ২১ মাস সময়কে নতুন ছবিতে তুলে ধরেছেন কঙ্গনা। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর শাসনকাল, জরুরি অবস্থা থেকে ইন্দিরা হত্যাই ছবির মূল কাহিনি। আগামীকাল শুক্রবার ‘ইমার্জেন্সি’ মুক্তির কথা ছিল। সেন্সরবোর্ডের এখনও ছবিটিকে ছাড়পত্র দেয়নি।

এর আগে এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে কঙ্গনা জানিয়েছিলেন, তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এ কারণে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন এই ছবি প্রদর্শনের অনুমতি দিচ্ছে না। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ছাড়পত্র মিললেও হুমকির কারণে তা স্থগিত করতে বাধ্য হয়েছে বোর্ড। এমনকি সেন্সরবোর্ড সদস্যদেরও হুমকি দেওয়া হয়েছে।’ কঙ্গনার দাবি, ছবির বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ মুছে ফেলার জন্য চাপ দেওয়া হচ্ছে তাকে। সেগুলোর মধ্যে রয়েছে ইন্দিরা গান্ধীর হত্যা এবং পাঞ্জাব দাঙ্গা প্রসঙ্গ।

কঙ্গনা অভিনীত সর্বশেষ ছবি ‘মণিকর্ণিকা’। এ ছবির মতো ‘ইমার্জেন্সি’ও পরিচালনা করেছেন কঙ্গনা নিজেই। এই ছবিতে কঙ্গনার চরিত্রটিকে নিখুঁত করে তোলা হয়েছে। এ নিয়ে এখনই প্রশংসায় ভাসছেন তিনি। এ কারণে অস্কারজয়ী প্রস্থেটিক শিল্পী ডেভিড মালিনস্কিকে বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন কঙ্গনা। ‘ডার্কেস্ট আওয়ার’ ছবির জন্য ২০১৮ সালে বাফটা এবং অস্কার জিতে নিয়েছিলেন ডেভিড মালিনস্কি। এ ছাড়া ‘ব্যাটম্যান’ ছবিতে ডেভিডের কাজ বেশ প্রশংসিত হয়েছিল। ছবিতে জয়প্রকাশ নারায়ণের চরিত্রে অভিনয় করেছেন অনুপম খের।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান