লখনৌকে উড়িয়ে টেবিলের দুইয়ে উঠলো দিল্লি

বোর্ডে পুঁজি ১৫৯ রানের। আইপিএলের মতো রানবন্যার টুর্নামেন্টে এই সংগ্রহ নিয়ে যে লড়াই করা কঠিন, সেটা নিশ্চয়ই আগেই বুঝে গিয়েছিল লখনৌ সুপার জায়ান্টস। তাই হলো। দিল্লি ক্যাপিটালসের কাছে পাত্তাই পেলো না লখনৌ।

ঘরের মাঠের দলকে ৮ উইকেট আর ১১ বল হাতে রেখে সহজেই হারিয়েছে দিল্লি। ৮ ম্যাচে এটি ষষ্ঠ জয় দিল্লির, নবম ম্যাচে চতুর্থ হার দেখলো লখনৌ।

১৬০ রানের লক্ষ্য তাড়ায় করুন নায়ার ১৫ করে ফিরলেও আরেক ওপেনার অভিষেক পোরেল আর পরের দুই ব্যাটার লোকেশ রাহুল ও অক্ষর প্যাটেলের ব্যাটে সহজ জয় পায় দিল্লি।

পোরেল ৩৬ বলে ৫১ রানে আউট হন। রাহুল ৪২ বলে ৩টি করে চার-ছক্কায় ৫৭ আর অক্ষর ২০ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন।

এর আগে ওপেনিং জুটিতে ঝোড়ো সূচনার পরও চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারেনি লখনৌ সুপার জায়ান্টস। ৬ উইকেটে ১৫৯ রানেই থেমে গেছে তাদের ইনিংস।

ঘরের মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ওপেনিংয়ে দুর্দান্ত সূচনা পায় লখনৌ। এইডেন মার্করাম আর মিচেল মার্শ ১০ ওভারে তুলে দেন ৮৭। ৩৩ বলে ৩ বাউন্ডারি আর ২ ছক্কায় ৫২ করে মার্করাম ফিরলে ভাঙে এই জুটি।

এরপর দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে বসে লখনৌ। নিকোলাস পুরান ৫ বলে করেন ৯। মুকেশ কুমারের এক ওভারে ফেরান আবদুল সামাদ (৮ বলে ২) আর মার্শকে (৩৬ বলে ৪৫)। ২৩ রানের ব্যবধানে ৪ উইকেট হারায় রিশাভ পান্তের দল। তাতে রানের গতি কমে যায়।

১৪ থেকে ১৭-এই চার ওভারে মাত্র ২৩ রান নিতে পারে লখনৌ। শেষদিকে আয়ুশ বাদানি ২১ বলে ৩৬ রানের ইনিংস খেলে দলকে কিছুটা এগিয়ে দেন। ১৫ বলে ১৪ রানে অপরাজিত থাকেন ডেভিড মিলার।

মুকেশ কুমার ৩৩ রানে শিকার করেন ৪টি উইকেট।

  • Related Posts

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা দেওয়ার কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের প্রশ্নের…

    Continue reading
    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরান বর্তমানে ‘ভেঙে পড়ার অবস্থায়’ রয়েছে এবং নেতৃত্ব সংকট মোকাবিলার…

    Continue reading

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১